A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একজন পদার্থবিদ পৃথিবীর…’ বরিশাল বোর্ড ২০২৪ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — মহাকর্ষ ও অভিকর্ষ🔢 সৃজনশীল নং ৩৯🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একজন পদার্থবিদ পৃথিবীর ঘূর্ণনের সাথে অভিকর্ষজ ত্বরণ ‘g’ এর সম্পর্ক স্থাপনের জন্য 70 kg ভরের একটি বস্তুকে ভূ-পৃষ্ঠে 70° উত্তর অক্ষাংশে রাখলেন। পৃথিবীর নিজ অক্ষে 24 ঘণ্টায় একবার আবর্তন করে। (পৃথিবীর ভর M = 6 × 1024 kg, ব্যাসার্ধ R = 6.4 × 106 m, মহাকর্ষীয় ধ্রুবক G=6.673 × 10-11 Nm²kg-2, অভিকর্ষজ ত্বরণ g = 9.77 ms-2)

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে ঐ বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চন্দ্র ও পৃথিবীর মধ্যে পৃথিবীর মুক্তিবেগ বেশি। কারণ আমরা জানি, পৃথিবীর ভর চন্দ্রের ভর অপেক্ষা 50 গুণ বেশি এবং ব্যাসার্ধ 4 গুণ বেশি।

এখন, মুক্তিবেগ, v=2GMR

∴ পৃথিবীর জন্য, ve=2GMeRe 

এবং চন্দ্রের জন্য, vm=2GMmRm

∴vevm=2GMeRe2GMmRm=MeMm×RmRe=50×14

বা, ve=3.53×vm

∴ve>vm

সুতরাং, পৃথিবীর মুক্তিবেগ চন্দ্রের মুক্তিবেগ অপেক্ষা বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, পৃথিবীর  ব্যাসার্ধ, R=6.4×106 m

বস্তুর ভর, m=70 kg

আবর্তন কাল, T=24 ঘন্টা =24×60×60=86400 s

কৌণিক বেগ, ω=2πT=2π86400=7.27×10−5rad/s

70° উত্তর অক্ষাংশে, A বিন্দুতে বস্তুটি AB ব্যাসার্ধের বৃত্তাকার পথে সুষম কৌণিক বেগে ঘুরছে।

এখন, cos⁡λ=ABOA

বা, AB=OAcos⁡λ=Rcos⁡70∘=6.4×106 m×cos⁡70∘=2.189×106 m

 

70° উত্তর অক্ষাংশে রৈখিক বেগ,

v=ω×AB=7.27×10−5×2.189×106=159.14 m s−1

 

 অতএব, পৃথিবী ঘূর্ণনের জন্য 70° উত্তর অক্ষাংশে বস্তুটির রৈখিক বেগ 159.14 m s-1.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, পৃথিবীর ভর, m = 70 kg

অভিকর্ষজ ত্বরণ, g = 9.77 m s-2

অক্ষাংশ, λ=70∘

পৃথিবীর ব্যাসার্র, R= 6.4 × 106 m

কৌণিক বেগ, ω7.27×10−5rad/s [ গ হতে]

λ অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ, gλ= ?

আমরা জানি, 

gλ=g−ω2Rcos2⁡λ=9.77R(7.27×10−5)2×6.4×106×cos2⁡70∘=9.766 m s2

 

এখন, ঘূর্ণন না থাকলে ওজন, W=mg=70×9.77=683.9 N

এবং ঘূর্ণন বিবেচনায় ওজন, Wλ=mgλ=70×9.766=683.62 N
∴ ওজনের তারতম্য, ΔW=W−Wλ=683.9 N−683.62 N=0.28 N

 

অর্থাৎ, ওজন 0.28 N কমছে।
সুতরাং, আবর্তনজনিত কারণে উদ্দীপকে উল্লিখিত স্থানে বস্তুটির ওজন কমবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একজন পদার্থবিদ পৃথিবীর…’ বরিশাল বোর্ড ২০২৪ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”