A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একজন পর্বতারোহী একটি…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — পর্যাবৃত্ত গতি🔢 সৃজনশীল নং ৬০🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একজন পর্বতারোহী একটি সেকেন্ড দোলক নিয়ে একটি পর্বতের চূড়ায় আরোহণ করেন। তিনি দেখলেন ঘড়িটি পর্বতের চূড়ায় দৈনিক 15 s ধীরে চলে। তাই তিনি পর্বতের চূড়ায় ঘড়িটি যাতে সঠিক সময় প্রদান করে তার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করেন। [পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106m]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুকণা সরল রৈখিক পথে এমনভাবে স্পন্দিত হয় যে, কণার উপর ক্রিয়াশীল বল কণার সাম্যাবস্থানের অভিমুখী হয় এবং এ বলের মান সর্বদা সাম্যাবস্থান হতে কণার সরণের সমানুপাতিক হয় তখন কণার এ জাতীয় গতিকে সরল ছন্দিত স্পন্দন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বডি স্প্রে ব্যবহারের সময় ঠাণ্ডা অনুভূত হয় কারণ স্প্রের ভেতরের তরল গায়ে পড়েই দ্রুত বাষ্পীভূত হয়, এবং এই বাষ্পীভবনের সময় তা শরীর থেকে তাপ শোষণ করে নেয়। বডি স্প্রেতে থাকা তরল খুব সহজেই, বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় তাপ তারা ত্বক থেকে নেয়, ফলে ত্বকের তাপমাত্রা কমে যায়। তাই শরীরে ঠান্ডা অনুভূত হয়। এটিকে বলে বাষ্পীভবনের জন্য সুপ্ততাপ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

দোলকটি দিনে ধীরে চলে, n=15 s

পৃথিবীর ব্যাসার্ধ, R=6.4×106 m

পর্বতের উচ্চতা, h = ?

পর্বতের পাদদেশে ও চূড়ায় পর্যায়কাল যথাক্রমে T ও T' হলে,

T′T=8640086400−n=8640086400−15=1.000173641

আমরা জানি,

h=(T′T−1)R=(1.000173641−1)×6.4×106=1111.3 m

 অতএব, পর্বতটির উচ্চতা 1111.3 m

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে পাই, T′T=1.000173641

 ধরি, সঠিক সময় পেতে পর্বতারোহী দোলকটির কার্যকর দৈর্ঘ্য L কে পরিবর্তন করে L' করেছিলো।

আমরা জানি, L′g′=Lg

বা, L′=g′g×L=(TT′)2×L[∵g′g=(TT′)2]

=(11.000173641)2 L∴ L′=0.999653 L

দৈর্ঘ্যের হ্রাস =L−0.999653 L

=3.47×10−4 L=L এর 0.0347%

অতএব, সঠিক সময় পেতে পর্বতারোহী দোলকটির কার্যকর দৈর্ঘ্য 0.0347% হ্রাস করেছিলো।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একজন পর্বতারোহী একটি…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”