A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একজন সাইকেল আরোহী…’ রাজশাহী কলেজ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৮৯🏢 প্রতিষ্ঠান রাজশাহী কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একজন সাইকেল আরোহী ও একজন মোটরসাইকেল আরোহী যথাক্রমে 10 km h−1 ও 60 km h−1  বেগে একটি রাস্তার বাঁক অতিক্রম করছে। – বাঁকের ব্যাসার্ধ 50m, অভিকর্ষজ ত্বরণ 10 m s−2.

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বস্তু বৃত্তাকার পথে গতিশীল থাকার জন্য বৃত্তের কেন্দ্রের দিকে যে বল ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ঘূর্ণনশীল কোনো বস্তু ঘূর্ণন বা কৌণিক বেগের জন্য যে গতিশক্তি 1 লাভ করে তাকে কৌণিক গতিশক্তি বলে। কৌণিক গতিশক্তি, Er=12Iω2  যেখানে, I = জড়তার ভ্রামক, ω= কৌণিক বেগ। অর্থাৎ কৌণিক গতিশক্তি বস্তুর জড়তার ভ্রামক ও কৌণিক বেগের উপর নির্ভর করে। অপরদিকে, গতিশীল কোনো বস্তু রৈখিক বেগের জন্য যে গতিশক্তি 1 লাভ করে তাকে রৈখিক গতিশক্তি বলে। রৈখিক গতিশক্তি, Ek=12mv2 ; যেখানে, m = বস্তুর ভর, v= রৈখিক বেগ। অর্থাৎ, রৈখিক গতিশক্তি বস্তুর ভর 'ও রৈখিক বেগের উপর নির্ভর করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

সাইকেল আরোহীর বেগ, v1=10 km h−1=2.78 m s−1
মোটরসাইকেল আরোহীর বেগ, v2=60 km h−1=16.67 m s−1
বাঁকের ব্যাসার্ধ, r=50 m
অভিকর্ষজ ত্বরণ, g=10 m s−2

এখন, সাইকেল আরোহীর হেলে থাকা কোণ θ1 হলে,

tan⁡θ1=v12rg 

বা, θ1=tan−1⁡(v12rg) 

=tan−1⁡(2.78)250×10=0.89∘ 

মোটরসাইকেল আরোহীর হেলে থাকা কোণ θ2 হলে,

tan⁡θ2=v22rg 

বা, θ2=tan−1⁡(v22rg) 

=tan−1⁡(16.67)250×10=29.06∘ 

এখানে, θ2>θ1 

অর্থাৎ, মোটরসাইকেল আরোহীকে বেশি কোণে হেলতে হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রাস্তার বাঁকে ব্যাংকিং কোণ না থাকলে না হেলে উক্ত বাঁকে কোনো গাড়ি পার হতে পারবে কিনা তা নির্ভর করে উক্ত রাস্তা ও গাড়ির মধ্যকার ঘর্ষণ গুণাঙ্কের উপর। কোনো বাঁকের ব্যাসার্ধ । এবং রাস্তা ও গাড়ির মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক μ হলে উক্ত বাঁক পার হতে কোনো গাড়ির নিরাপদ বেগ, v≤μrg  সুতরাং, রাস্তা এবং গাড়ির মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করলে কোনো কোণে না হেলে বাঁকা রাস্তায় গাড়ি চালানো সম্ভব কিন্তু যদি রাস্তার ও গাড়ির মধ্যে কোনো ঘর্ষণ বল ক্রিয়া না করে তাহলে না হেলে বাঁকা রাস্তায় কোনো গাড়ি চালানো সম্ভব নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একজন সাইকেল আরোহী…’ রাজশাহী কলেজ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”