A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একজন সার্কাসের খেলোয়াড়…’ রাজশাহী বোর্ড ২০২৪ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৫১🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একজন সার্কাসের খেলোয়াড় 60 cm দীর্ঘ সুতার একপ্রান্তে 80 gm ভরের একটি বস্তুকে বেঁধে উল্লম্বতলে প্রতি মিনিটে 120 বার ঘুরাচ্ছেন। পরে তিনি সুতার দৈর্ঘ্য 10% কমিয়ে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করে বস্তুটিকে অনুভূমিক তলে ঘুরাতে থাকেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ঐ বিন্দু বা অক্ষের সাপেক্ষে কথাটির উপর প্রযুক্ত টর্ক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ঘোড়া যখন গাড়িকে টানে তখন গাড়িও সমান বলে ঘোড়াকে - টানে। ঘোড়ার সাথে গাড়িটি একটি দড়ি দ্বারা সংযুক্ত। ঘোড়া গাড়িটিকে সামনের দিকে টানার জন্য দড়ির মধ্যদিয়ে গাড়ির ওপর যে টান 1 প্রয়োগ করবে সেটা হচ্ছে ক্রিয়া বল। নিউটনের তৃতীয় সূত্রানুসারে গাড়িও দড়ির মাধ্যমে ঘোড়ার ওপর সমান ও বিপরীত টান T প্রয়োগ করবে। আসলে ঘোড়া এগোবার জন্য পা দ্বারা তির্যকভাবে মাটিতে আঘাত করে ফলে ভূমিও একটি সমান প্রতিক্রিয়া বল R ঘোড়ার পায়ের ওপর প্রয়োগ করে, এ প্রতিক্রিয়া বল অনুভূমিক ও উল্লম্ব উপাংশে বিভক্ত হয়ে যায়। উল্লম্ব উপাংশ V ঘোড়ার ওজনকে বহন করে আর অনুভূমিক উপাংশ F ঘোড়াকে সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করে। যখন এ F গাড়ির চাকা ও ভূমির মধ্যকার ঘর্ষণ বল f এর চেয়ে বেশি হয় তখনই শুধু গাড়িটি সামনের দিকে এগোবে। এভাবে ঘোড়ার গাড়ি গতিপ্রাপ্ত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, বস্তুর ভর, m = 80 gm = 0.08 kg
সুতার দৈর্ঘ্য, r = 60 cm = 0.6 m
প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, N = 120

অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms-2

সময়, t = 1 min = 60 s

উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে সুতার টান T হলে,

T=mω2r−mg=m(2π Nt)2×r−mg=0.08 kg×(2π×12060 s)2×0.6 m−0.08 kg×9.8 ms−2=6.8 N

অতএব, উদ্দীপকের বস্তুটি যখন উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান 6.8 N।

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উল্লম্বতলের ক্ষেত্রে:

সুতার দৈর্ঘ্য, r = 60 cm = 0.6 m
বস্তুর ভর, m = 80 gm = 0.08 kg
প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, N = 120
সময়, t = 1 min = 60 s

কৌণিক ভরবেগ, L=Iω=mr2×2π Nt

=0.08 kg×(0.6 m)2×2π×12060 s=0.362 kg m2 s−1

 

 অনুভূমিক তলের ক্ষেত্রে:

সুতার দৈর্ঘা, r′=r−r×10%
=0.6 m−0.6 m×0.1=0.54 m

বস্তুর ভর, m=0.08 kg
প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, N′=N+N×5%

=120+120×0.05=126

সময়, t=60 s

এখন, কৌণিক ভরবেগ, L′=I′ω′=mr′2×2πN′t

=0.08 kg×(0.54 m)2×2π×12660 s=0.308 kg m2 s−1

উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় L ≠ L'

অতএব, উদ্দীপকের উল্লম্বতলে ও অনুভূমিকতলে ঘুরানোর সময় বস্তুর কৌণিক ভরবেগ সমান হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একজন সার্কাসের খেলোয়াড়…’ রাজশাহী বোর্ড ২০২৪ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”