| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘একজন শিক্ষার্থী উদ্ভিদ…’ সিলেট বোর্ড ২০১৯ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

একজন শিক্ষার্থী উদ্ভিদ ও প্রাণিকোষের চিত্র পর্যবেক্ষণ করতে গিয়ে উদ্ভিদকোষে একটি প্রাচীর দেখতে পেল যা প্রাণিকোষে নেই। আবার প্রাচীরের ভিতরে এটি পর্দা দেখতে পেল, যা প্রাণিকোষকেও আবৃত করে রেখেছে। এই পর্দা সম্পর্কে পড়তে গিয়ে দেখল, সূক্ষ্ম গঠনে একটি মোজাইক সদৃশ।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১
SSBP হলো Single Strand Binding Protein নামক এক ধরনের গলগি প্রোটিন যা DNA রেপ্লিকেশনের সময় DNA অণু আলাদা রাখে।
প্রতিটি জীবদেহ এক বা একাধিক সূক্ষ্ম কোষ দিয়ে তৈরি। এই কোষ ব্যতীত কোনো জীবদেহ গঠিত হতে পারে না। সজীব ভেদ্য পর্দা দ্বারা আবৃত কোষের মধ্যেই প্রতিনিয়ত ঘটে চলে জীবনের প্রয়োজনীয় জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো। এ কারণেই কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয়।
উদ্দীপকে উল্লিখিত প্রাচীরটি হলো কোষ প্রাচীর।
নিচে কোষ প্রাচীরের ভৌত গঠন বর্ণনা করা হলো-
মধ্যপর্দা : বিকশিত কোষ প্রাচীরকে প্রধানত তিনটি স্তরে বিভক্ত দেখা যায়। এর প্রথম স্তরটি হলো মধ্যপর্দা ।সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে।
প্রাথমিক প্রাচীর : দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক প্রাচীর । মধ্যপর্দার ওপর সেলুলোজ , হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে যে পাতলা স্তর তৈরি করে সেটি প্রাথমিক প্রাচীর।
সেকেন্ডারি প্রাচীর : দ্বিতীয় স্তরের ওপরের স্তরে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়। এটি সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর।এটি তিন স্তরবিশিষ্ট হয়। পিট মেমব্রেন : দুটি পাশাপাশি কোষের কূপও একটি অপরটির উল্টোদিকে মুখোমুখি অবস্থিত এবং কূপ দুটির মাঝখানে মধ্যপর্দা থাকে।
পিট পেয়ার : মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলে।
প্লাজমোডেসমাটা : দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়।
উদ্দীপকে উল্লিখিত পর্দাটি হলো প্লাজমামেমব্রেন বা কোষঝিল্লি ।
্লাজমামেমব্রেন একটি গতিশীল অর্ধতরল গঠন। এটি প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। প্লাজমামেমব্রেন এর গঠন সম্পর্কে কয়েকটি মডেল আছে তার মধ্যে ফ্লুইড মোজাইক মডেল আধুনিক। সিঙ্গার ও নিকলসন প্রবর্তিত কোষপর্দার গঠন মডেলের নাম দেয়া হয় ফ্লুইড -মোজাইক মডেল।কোষপর্দার গঠনে দুইটি স্তরে ফসফোলিপিড থাকে, ফসফোলিপিড অণুগুলো সব সময় সচল থাকে এবং পরস্পরের সঙ্গে সংঘর্ষে করে লাফিয়ে ওঠে এবং স্থান পরিবর্তন করে। তখন এগুলোঅক্ষ বরাবর ঘুরতে পারে; একে ফ্লিপ ফ্লপ সঞ্চালন বা flip-flop movement বলে। এসব কারণে এদের মোজাইকের মতো দেখা যায়। অর্থাৎ, প্লাজমামেমব্রেনের উপাদানসমূহ স্থির না থেকে স্থান পরিবর্তন, ব্যাপ্ত হওয়া এবং চলাচলের কারণে প্লাজমামেমব্রেনকে মোজাইক সদৃশ বলা হয়েছে।