A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি বোতলে 0.75…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ৩৩🏢 প্রতিষ্ঠান: আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি বোতলে 0.75 M 200 mL সোডিয়াম কার্বনেট দ্রবণ, অপর একটি বোতলে 0.1 M 1L হাইড্রোক্লোরিক এসিড রয়েছে।

উত্তর:

একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ঐ দ্রবণের মোলারিটি বলা হয়।

উত্তর:

স্থূল সংকেত যৌগের অণুতে বিদ্যমান মৌলসমূহের পরমাণুর সংখ্যার অনুপাত প্রকাশ করে। ফলে ভিন্ন আণবিক ভর বিশিষ্ট দুটি যৌগের স্থল সংকেত এক হতে পারে। বেনজিনের আণবিক সংকেত C6H6, অ্যাসিটিলিনের আণবিক সংকেত C2H2 । উভয়েরই পরমাণুর সংখ্যার অনুপাত C:H=1:1 । ফলে উভয়েরই স্থূল সংকেত একই (CH) হয়। অর্থাৎ বেনজিন ও অ্যাসিটিলিনের আণবিক সংকেত ভিন্ন হলেও স্থূল সংকেত একই ।

উত্তর:

১ম বোতলে 0.75 M 200 mLNa2CO3 (সোডিয়াম কার্বনেট) আছে। প্রমাণ অবস্থায়,
1000 mL1MNa2CO3 দ্রবে অণুর সংখ্যা 6.023×1023 টি
200 mL0.75Na2CO3 দ্রবে অণুর সংখ্যা =6.023×1023×200×0.751000 টি

=9.0345×1022 টি

সুতরাং ১ম বোতলে দ্রবের অণুর সংখ্যা 9.0345×1022 টি

উত্তর:

এখানে,

S=0.75M

M=106(Na2CO3 এর আণবিক ভর)

V=200 mL

১ম বোতলে দ্রবের ভর,

w= SMV 1000=0.75×106×2001000=15.9 g

 

এখানে,

S=0.1M
M=36.5(HCl এর আণবিক ভর
V=1 L=1000 mL

২য় বোতলে দ্রবের ভর,

w= SMV 1000=0.1×36.5×10001000=3.65 g

বোতলদ্বয় মিশ্রিত করলে নিচের বিক্রিয়া ঘটে-

বিক্রিয়া মতে,

106 gNa2CO3 বিক্রিয়া করে =73 gHCl এর সাথে
15.9 gNa2CO3 বিক্রিয়া করে =73×15.9106 gHCl এর সাথে

=10.95 g

কিন্তু দ্রবণে HCl এর পরিমাণ কম ( 3.65 g ) থাকায় HCl আগে ফুরিয়ে যাবে এবং এটি লিমিটিং বিক্রিয়ক।

বিক্রিয়া থেকে আরও দেখা যায়,

73 gHCl থেকে উৎপন্ন লবণ =117 g
3.65 gHCl থেকে উৎপন্ন লবণ =117×3.6573 g=5.85 g

সুতরাং উদ্দীপকের দুইটি বোতলের দ্রবণ মিশ্রিত করলে 5.85 g লবণ (NaCl) পাওয়া যাবে।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি বোতলে 0.75…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”