A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি হাতুড়ি দিয়ে…’ সিলেট বোর্ড ২০২৪ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১১🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি হাতুড়ি দিয়ে 40 m লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.107 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ শোনা যায়। ঐ সময়ে বায়ুর তাপমাত্রা 30C0C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 m s1 । লোহা, তামা ও অ্যালুমিনিয়ামে শব্দের বেগ যথাক্রমে 5130 m s1,3970 m s16420 m s1

উত্তর:

তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণার প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণতরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে।

উত্তর:

বস্তু কম্পিত হলে এটি এর সংস্পর্শের বায়ুকে আন্দোলিত করে, সেই আন্দোলন বায়ুর মধ্য দিয়ে আমাদের কানে প্রবেশ করলে আমরা শব্দ শুনতে পাই। উদাহরণস্বরূপ একটি টিউনিং ফর্ককে রাবারের তৈরি হাতুড়ি দিয়ে আঘাত করলে টিউনিং ফর্কটি কম্পিত হয় এবং শব্দ উৎপন্ন হয়। এই অবস্থায় টিউনিং ফর্কটি হাত দিয়ে ধরলে এর কম্পন বন্ধ হয়ে যায়, শব্দও সাথে সাথে থেমে যায়। এ থেকে সুস্পষ্টভাবে বুঝা যায় বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়।

উত্তর:

এখানে, স্বাভাবিক তাপমাত্রা, T0=0C=273 K
0C তাপমাত্রায় শব্দের বেগ, v0=330 m s1
বায়ুর তাপমাত্রা, T=30C=(273+30)K=303 K
30C তাপমাত্রায় শব্দের বেগ, v= ?

আমরা জানি, vv0=TT0
বা, v=TT0×v0
বা, v=303 K273 K×330 m s1=347.66 m s1
আমরা জানি, শব্দানুভূতির স্থায়িত্বকাল, t=0.1 s

2 d=vt

বা, d=vt2=347.66 m s1×0.1 s2=17.383 m

অতএব, উদ্দীপকের উক্ত তাপমাত্রায় বায়ুতে শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব 17.383 m হতে হবে।

উত্তর:

এখানে, পাইপের দৈর্ঘ্য, L=40 m
‘গ’ হতে পাই,
30C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, v=347.66 m s1
ধরি, 40 m দূরত্ব অতিক্রম করতে বায়ু মাধ্যমে ও ধাতব মাধ্যমে যথাক্রমে t1t2 সময় লাগে
এখন, L=vt1 বা, t1=40 m347.66 m s1=0.115055 s
ধাতব মাধ্যমে শব্দের বেগ v হলে, L=vt2 বা, t2=40v s

প্রশ্নমতে, t1t2=0.107
বা, 0.11505540v=0.107
বা, v=4965.859714 m s1; যা উদ্দীপক অনুযায়ী লোহার শব্দের বেগের ( 5130 m s1 ) কাছাকাছি।

অতএব, উদ্দীপকের পাইপটি লোহার ছিল বলে আমরা ধরে নিতে পারি।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি হাতুড়ি দিয়ে…’ সিলেট বোর্ড ২০২৪ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”