A. Nayan
A. Nayan
1 Jun 2026 (2 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি লেন্সের প্রধান…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – আলোর প্রতিসরণ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📘 ৮ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর:🏫 বোর্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি লেন্সের প্রধান অক্ষের উপর আলোক কেন্দ্র থেকে 25 cm দূরে একটি বস্তু রাখা হলো। লেন্সের ক্ষমাত– 2D.

উত্তর:

যখন প্রতিফলিত শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে।

উত্তর:

আমরা গামা রশ্মি দেখতে পাই না এর মূল কারণ হচ্ছে আমাদের চোখের রেটিনা গামা রশ্মি শনাত্ত করতে সক্ষম নয়। আমাদের চোখ শুধুমাত্র 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকে শনাক্ত করতে পারে। গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 0.001 ন্যানোমিটারের চেয়েও ছোট যা আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক কম। তাই আমরা গামা রশ্মি দেখতে পাই না।

উত্তর:

উদ্দীপক হতে,

লক্ষ্যবস্তুর দূরত্ব, u = 25 cm

লেন্সের ক্ষমতা, P = - 2D
প্রতিবিম্বের দূরত্ব, v =?

আমরা জানি, লেন্সের ক্ষমতা, P=1f
বা, f=1P
বা, f=12

f=50 cm

যেহেতু f ঋণাত্মক, তাই এটি অবতল লেন্স।
আবার, 1f=1u+1v
বা, 1v=1f1u
বা, 1v=150125
বা, 1v=1250
বা, 1v=350
বা, v=503

v=16.67 cm

সুতরাং লেন্স হতে বস্তুটির বিম্বের দূরত্ব 16.67 cm । (Ans.)

উত্তর:

উদ্দীপকের লেন্সটি চোখের হ্রস্বদৃষ্টি ত্রুটি দূর করতে ব্যবহৃত হয়। নিচে রশ্মিচিত্রসহ তা ব্যাখ্যা করা হলো-
চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে অর্থাৎ অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ত্রুটি দেখা দেয়। এক্ষেত্রে দূরবর্তী বস্তু থেকে আগত রশ্মিগুচ্ছ চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার সামনে I বিন্দুতে মিলিত হয়।

দৃষ্টির এ ত্রুটি দূর করার জন্য সহায়ক লেন্স বা চশমা হিসেবে অবতল লেন্স ব্যবহার করা হয়। কারণ একমাত্র অবতল লেন্সই লক্ষ্যবস্তুর চেয়েও নিকটে সোজা ও অবাস্তব বিম্ব গঠন করে। এই লেন্সটির ক্ষমতা তথা ফোকাস দূরত্ব এমন হবে যা অসীম দূরত্বে অবস্থিত লক্ষ্যবস্তুর বিশ্ব ত্রুটিপূর্ণ চোখের দূরবিন্দুতে গঠন করে।

এই চশমা লেন্সের অপসারী ক্রিয়া চোখের অভিসারী ক্রিয়ার বিপরীতে ক্রিয়া করে। ফলে অসীম দূরত্বের বস্তু থেকে নির্গত সমান্তরাল আলোকরশ্মি এই সহায়ক লেন্স এর মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজনমতো অপসারিত হয় এবং অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার উপর পড়ে। এই অপসারিত রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করলে এরা F বিন্দুতে মিলিত হয় ফলে চোখ F বিন্দুতে বস্তুটিকে দেখতে পায়।

3 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি লেন্সের প্রধান…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – আলোর প্রতিসরণ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”