A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি রেললাইনে 18…’ যশোর বোর্ড ২০২৪ – বস্তুর ওপর তাপের প্রভাব, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি রেললাইনে 18 m দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। দুটি পাতের মধ্যে 3 cm ফাঁকা রাখা হয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 12° C বেড়ে গেল।

লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6×106 K1

উত্তর:

1 kg ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে।

উত্তর:

মাটির তৈরি কলসির গায়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। যার মধ্যে দিয়ে পানি বাইরের দেয়ালে আসে। বাইরের দেয়ালের এই পানি স্বতঃবাষ্পীভবন প্রক্রিয়ায় বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ কলসির ভেতরের পানি হতে গ্রহণ করে। ফলে কলসির পানির তাপমাত্রা কমে যায়। তাই মাটির কলসিতে রাখা পানি ঠান্ডা থাকে। পিতল বা লোহার পাত্রে মাটির কলসির ন্যায় কোনো ছিদ্র থাকে না। তাই পানি বাইরে আসতে পারে না। ফলে পানি ঠান্ডা হতে পারে না। এ কারণেই পিতলের কলসের চেয়ে মাটির কলমের পানি বেশি ঠান্ডা হয়।

উত্তর:

দেওয়া আছে,
বর্ধিত তাপমাত্রা, TC=12C
ফারেনহাইট স্কেলে তাপমাত্রা, TF= ?

 

আমরা জানি,

TC100=TF32180

বা, 12100=TF32180
বা, (TF32)×100=180×12
বা, TF32=2160100
বা, TF=21.6+32

TF=53.6F (Ans.) 

উত্তর:

উদ্দীপক হতে,
লোহার পাতের আদি দৈর্ঘ্য, L0=18 m
লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ, α=11.6×106 K1
তাপমাত্রা বৃদ্ধি, Δθ=12C=12 K
লোহার দৈর্ঘ্য প্রসারণ, ΔL= ?

 

আমরা জানি,

ΔL=αL0Δθ
=11.6×106 K1×18 m×12 K
=2.5056×103 m
=0.251 cm<3 cm

যেহেতু দুটি পাতের মধ্যে রাখা 3 cm ফাঁকা স্থান অপেক্ষা লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ কম। সুতরাং বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে।

14 Views
No Comments
Share
1
No comments to “সৃজনশীলঃ ‘একটি রেললাইনে 18…’ যশোর বোর্ড ২০২৪ – বস্তুর ওপর তাপের প্রভাব, পদার্থবিজ্ঞান (এসএসসি)”