A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি স্কুগজের লঘিষ্ঠ…’ ঢাকা বোর্ড ২০২৪ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং: ১৫🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি স্কুগজের লঘিষ্ঠ ধ্রুবক 0.01 mm. এই স্কুগজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপ এর ক্ষেত্রে রৈখিক স্কেল পাঠ ও বৃত্তাকার স্কেল পাঠ যথাক্রমে 3 mm এবং 65 পাওয়া গেল। উক্ত স্কুগজের কোনো যান্ত্রিক ত্রুটি নাই। তারটির দৈর্ঘ্য ও ইয়ং-এর গুণাঙ্ক যথাক্রমে 10 m এবং 200Nm2

উত্তর:

কোনো মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি তথা আলফা, বিটা বা গামা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে।

উত্তর:

দুই বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে যে রাশি গঠিত হয় তাকে লব্ধ রাশি বলে।

অর্থাৎ, ওজন রাশিটিতে ভর, সরণ ও সময় তিনটি মৌলিক রাশি আছে। তাই ওজন একটি লব্ধ রাশি।

উত্তর:

উদ্দীপক হতে, লঘিষ্ঠ গণন, L.C =0.01 mm
রৈখিক স্কেল পাঠ, L=3 mm
বৃত্তাকার স্কেল পাঠ, C=65
তারের ব্যাস, d= ?

আমরা জানি,
d=L+C×LC=3 mm+65×0.01 mm
=3 mm+0.65 mm=3.65 mm

তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল,

A=14πd2=14×3.1416×(3.65)2 mm2
=10.463 mm2

সুতরাং, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10.463 mm2.

উত্তর:

ধরি, তারের দৈর্ঘ্য প্রসারণ =LL0
উদ্দীপক হতে, তারের আদি দৈর্ঘ্য, L0=10 m
ইয়ং-এর গুণাঙ্ক, Y=200Nm2
ভর, m=15 kg
বল, F=mg=15×9.8 N=147 N
‘গ’ হতে পাই, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল,

A=10.463 mm2=10.463×106 m2

আমরা জানি, FA=YLL0 L0
বা, LL0=FLAY
বা, LL0=147 N×10 m10.463×106 m2×200Nm2

=702475.39 m

সুতরাং, তারের দৈর্ঘ্য প্রসারণ হবে 702475.39 m.

[বি. দ্র.: প্রশ্নে 200Nm2-এর পরিবর্তে 200GNm2 হওয়া উচিত ছিল। কারণ কোনো বস্তুর দৈর্ঘ্য প্রসারণ 702475.39 m হতে পারে না।]

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি স্কুগজের লঘিষ্ঠ…’ ঢাকা বোর্ড ২০২৪ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”