A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি স্লাইড ক্যালিপার্সের…’ chittagong ২০২৪ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং: ১২🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 mm এবং ভার্নিয়ার ধ্রুবক 0.005 cm. সমান পুরুত্বের ঘনকাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে l1l2। স্লাইড ক্যালিপার্স দিয়ে l1l2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পাঠ যথাক্রমে 80 mm ও 60 mm এবং ভার্নিয়ার সমপাতন 9 36।

উত্তর:

ভূগজের বৃত্তাকার স্কেলটি একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করে তাকে স্কুর পিচ বলে।

উত্তর:

কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।

এখানে, দৈর্ঘ্যের মাত্রা L, ভরের মাত্রা M এবং সময়ের মাত্রা T বসালে বলের মাত্রা পাওয়া যায় MLT2 বা MLT2
অর্থাৎ, বলের মাত্রা MLT2 দ্বারা বুঝায়, বল একটি লব্ধ রাশি যা তিনটি মৌলিক রাশি নিয়ে গঠিত। এছাড়া বল রাশিতে ভরের সূচক (1), দৈর্ঘ্যর সূচক (1) এবং সময়ের সূচক (-2)।

উত্তর:

উদ্দীপকে উল্লিখিত, ভার্নিয়ার ধ্রুবক, VC = 0.005 cm=0.05 mm প্রধান ক্ষেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য, S=1 mm
ভার্নিয়ারের ভাগ সংখ্যা, n= ?
আমরা জানি, ভার্নিয়ার ধ্রুবক, vc =  S n
বা, n=SVC=1 mm0.05 mm=20
সুতরাং, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য

=SVC=1 mm0.05 mm=0.95 mm

ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ভাগের দৈর্ঘ্য =0.95 mm×20

=19 mm

প্রধান স্কেলের ভাগ সংখ্যা =19 mm1 mm=19 mm

অতএব, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান ।

উত্তর:

ঘনকাকৃতি বস্তুর বাইরের ক্ষেত্রে দৈর্ঘ্য, l1
এখানে, প্রধান স্কেলের পাঠ, M=80 mm=8 cm
ভার্নিয়ার ধ্রুরক, V.C =0.005 cm
ভার্নিয়ার সমপাতন, V=9
বাইরের দৈর্ঘ্য, l1= ?
আমরা জানি, l1=M+V×VC

=8cm+.9×0.005 cm=8.045 cm

ঘনকাকৃতি বস্তুর ভিতরের ক্ষেত্রে দৈর্ঘ্য, I2
এখানে, প্রধান স্কেলের পাঠ, M=60 mm=6 cm
ভার্নিয়ার ধ্রুবক, V.C = 0.005 cm
ভার্নিয়ার সমপাতন, V=6
ভিতরের দৈর্ঘ্য, l2= ?
আমরা জানি, l2=M+V×V.C

=6 cm+6×0.005 cm
=6.03 cm

ঘনকাকৃতি বস্তুর বাইরের আয়তন, V1=l13=(8.045 cm)3

=520.68869 cm3

এবং ঘনকাকৃতি বস্তুর ভিতরের আয়তন (ফাঁপা অংশ),

V2=l`23=(6.03.cm)3=219.256227 cm3

বাক্সটি লোহার নিরেট অংশের আয়তন,

V=V1V2
=520.68869 cm3219.256227 cm3
=301.432463 cm3

এখানে, 1 cm3 লোহার ভর 7.2 গ্রাম

301.432463 cm3  লোহার ভর =7.2×301.432463 g
=2170.3137 g
=2.1703137 kg

সুতরাং, বাক্সের লোহার ভর 2 kg অপেক্ষা বেশি হবে।

14 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি স্লাইড ক্যালিপার্সের…’ chittagong ২০২৪ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”