A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটা বাসায় তিনটি…’ যশোর বোর্ড ২০২৩ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটা বাসায় তিনটি বাতি আছে। বাতি তিনটার গায়ে যথাক্রমে (100 W220 V),(60 W220 V)(40 W220 V) লেখা আছে। 35W এর দুইটা ফ্যান আছে। উল্লেখ্য যে বাসায় ব্যবহৃত সকল বৈদ্যুতিক উপকরণ 220 V বিভব পার্থক্যের উৎসের সাথে সমান্তরালভাবে সংযুক্ত।

উত্তর:

নির্দিষ্ট তাপমাত্রায় কোনা পরিবাহীর একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফলের তড়িৎ পরিবাহিতাই পরিবাহীর উপাদানের তড়িৎ পরিবাহকত্ব। তড়িৎ পরিবাহকত্ব হলো আপেক্ষিক রোধের বিপরীত রাশি।

উত্তর:

আমরা জানি, R রোধের পরিবাহীর মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহ হলে সেক্ষেত্রে সিস্টেম লসের পরিমাণ হয় I2R । যেহেতু সিস্টেম লস, প্রবাহিত তড়িতের বর্গের সমানুপাতিক, তাই বলা যায়, তড়িৎ প্রবাহের মান বেশি হলে তারের রোধজনিত সিস্টেম লসও বেশি হয়। বিদ্যুৎ পরিবহণের ক্ষেত্রে যদি স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে ভোল্টেজ বৃদ্ধি না করা হয়, তাহলে উচ্চ তড়িৎ প্রবাহের জন্য I2R এর মান বৃদ্ধি পায়, ফলে তড়িতের সিস্টেম লস বাড়ে।

উত্তর:

দেওয়া আছে, 35 W এর ২টি ফ্যানের মোট ক্ষমতা,

P=(35×2)W
=70 W

৩টি বাতির মোট ক্ষমতা =100+60+40=200 W

প্রতিদিন ফ্যান চালানোর সময়, t1=5 h

এবং প্রতিদিন বাতি চালানোর সময়, t2=5 h

এখন প্রতিদিন 5 h করে ফ্যান চালালে 1 দিনে ফ্যানের জন্য মোট ব্যয়িত শক্তি, W1=P1t

=70×5
=350 Wh
=0.35kWh

 

আবার, প্রতিদিন 5h করে বাতি জ্বালানো হলে 1 দিনে বাতির জন্য

মোট ব্যয়িত শক্তি, W2=P2t2

=(200×5)Wh
=1000 Wh
=1kWh

1 দিনে ফ্যান ও বাতির জন্য মোট ব্যয়িত শক্তি,

W=W1+W2

=0.35+1
=1.35kWh

∴ সেপ্টেম্বর মাস 30 দিনে হওয়ায় বাতি ও ফ্যানের জন্য

মোট ব্যয়িত শক্তি, (1.35×30)kWh

=40.5kWh
=40.5 Unit 

সুতরাং সেপ্টেম্বর মাসে মোট 40.5 Unit বিদ্যুৎ খরচ হবে।

 

উত্তর:

এখানে,

V=220 V
P1=100 W
P2=60 W
P3=40 W

ফ্যানের ক্ষমতা,

P=35 W

তড়িচ্চালক শক্তি

E=220 V

 

আমরা জানি, P=V2R

১ম বাতির রোধ R1=V2P1=(220)2100=484Ω

২য় বাতির রোধ R2=V2P2=(220)260=806.667Ω

৩য় বাতির রোধ R3=V2P3=(220)240=1210Ω

ফ্যানের রোধ, R4=R5=V2P=(220)235=1382.86Ω

 

তিনটি বাতি ও দুটি ফ্যানকে সমান্তরালে রাখলে বর্তনীর তুল্যরোধ

Req হলে, 1Req=1R1+1R2+1R3+1R4+1R5

বা, =1Req=1484+1806.667+11210+11382.86+11382.86

বা, 1Req=(5.578×103)

বা, Req=(5.578×103)1
Req=179.259Ω

∴ বর্তনীর তড়িৎপ্রবাহ, I=ERq=220179.259=1.227 A

 

এখন ৩টি বাতিকে সমান্তরালে ও ২টি পাখাকে শ্রেণিতে যুক্ত করলে বর্তনীটি হবে নিম্নরূপ-

এক্ষেত্রে পাখা দুটির তুল্যরোধ হবে,

Rs=R4+R5=1382.86+1382.86=2765.72Ω

আবার, ৩টি সমান্তরাল বাতির তুল্যরোধ, Rp হলে,

1Rp=1R1+1R2+1R3

বা, 1Rp=1484+1806.667+11210
বা, 1Rp=4.3223×103

RP=242Ω

বর্তনীর মোট তুল্যরোধ Req=RS+RP

=2765.72+242 
=3007.72

অতএব, বর্তনীর তড়িৎ প্রবাহ, I=ERp=2203007.72=0.07 A

অর্থাৎ, I>I

সুতরাং তড়িৎ প্রবাহ হ্রাস পায় (1.227-0.07)A = 0.157 A.

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটা বাসায় তিনটি…’ যশোর বোর্ড ২০২৩ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”