A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি 100kg ভরের…’ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৯০📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি 100kg ভরের ব্লককে চিত্রের ন্যায় প্রথমে টানা এবং পরে ঠেলা হচ্ছে। ঘর্ষণ গুণাঙ্কের মান 0.2। বস্তুটিকে এর পূর্বে অনুভূমিকভাবে একই বলে টানা হচ্ছিল এবং 2sec পর গতিশক্তি নির্ণয় করা হয়েছিল।(g=10 m s−2) 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় যাতে করে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঐ কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক, ঐ নির্দিষ্ট অক্ষের সাক্ষেপে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ঐ নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সমতল রাস্তায় কোনো ব্যাংকিং না থাকায় তলের প্রতিক্রিয়া কেন্দ্রমুখী বলের জোগান দিতে পারে না। এক্ষেত্রে গাড়ির চাকা ও রাস্তার মধ্যকার স্থিতি ঘর্ষণ বল কেন্দ্রমুখী বলের জোগান দিয়ে থাকে। তাই নিরাপদে পার হতে চাইলে অবশ্যই fs≥mv2r হতে হবে।

∴μsmg≥mv2r∴v≤μsrg

অর্থাৎ সমতল রাস্তায় গাড়ি সর্বোচ্চ μsrg বেগে নিরাপদে অতিক্রম করতে পারবে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে, ব্লকের ভর, m=100 kg
প্রযুক্ত বল, F=1000 N
তলের প্রতিক্রিয়া, R=mg=100×10=1000 N 
বুকের ত্বরণ  a হলে, 

ΣF=ma 

বা, F−fk=ma
বা, a=F−μkRm˙=1000−0.2×1000100=8 m s−2

এখানে,

u=0 m s−1 

a=8 m s−2t=2secv=?

∴2sec পর ব্লকটির বেগ, 

v=u+at=0+8×2=16 m s−1

∴ গতিশক্তি, Ek=12mv2 

=12×100×162=12800 J

অতএব, 2sec পর ব্লকের গতিশক্তি 12800J.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

ব্লকের ভর, m=100 kg
ঘর্ষণ গুণাঙ্ক; μ=0.2
প্রযুক্ত বল, F=1000 N
আনুভূমিকের সাথে কোণ, θ=30∘
অভিকর্ষজ ত্বরণ, g=10 m s−2

ঠেলার ক্ষেত্রে: তলের প্রতিক্রিয়া,

R=mg+Fsin⁡θ=100×10+1000sin⁡30∘=1500 N

∴ ঘর্ষণ বল fk=μkR 

=0.2×1500=300 N

ব্লকটির ত্বরণ  a1 হলে, ΣF=ma1
বা, Fcos⁡θ−fk=ma1
বা, a1=Fcos⁡θ−fkm=1000cos⁡30∘−300100=5.66 m s−2
টানার ক্ষেত্রে: 
তলের প্রতিক্রিয়া, R=mg−fsin⁡θ

=100×10−(1000sin⁡30∘)=500 N

∴ ঘর্ষণ বল, fk=μkR=0.2×500=100 N
ব্লকটির ত্বরণ  a2 হলে, ΣF=ma2
বা, Fcos⁡θ−fk=ma2
বা, a2=Fcos⁡θfkm=1000cos⁡30∘−100100=7.66 m s−2
যেহেতু  a2>a1; তাই বলা যায়, উদ্দীপকের ব্লকটিকে ঠেলার চেয়ে টানায় বেশি ত্বরণ সৃষ্টি হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি 100kg ভরের…’ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”