A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি 1g ভরের…’ যশোর বোর্ড ২০২১ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিমাণগত রসায়ন🔢 সৃজনশীল নং ২৬🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি 1g ভরের লোহার টুকরাকে লঘু H2SO4 এ দ্রবীভুত করে 0.04 M KMnO4 দ্রবণের 60 mL দ্বারা পূর্ণ জারিত করা হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব পদার্থ মুক্তজোড় ইলেকট্রন গ্রহণে সক্ষম তাদেরকে লুইস মতবাদ অনুযায়ী লুইস এসিড বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে যে অযুগ্ম (unpaired) ইলেকট্রনযুক্ত চার্জবিহীন পরমাণু বা পরমাণু জোটের সৃষ্টি হয়, তাকে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল (free radical) বলে।

মিথাইল ব্রোমাইডের C-Br বন্ধনের সুষম বিভাজনের ফলে মিথাইল ও ব্রোমিন মুক্ত মূলক বা ফ্রি-রেডিক্যাল উৎপন্ন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

লোহার পাতকে H2SO4 এসিডে দ্রবীভূত করলে নিম্নরূপ বিক্রিয়া করে ফেরাস সালফেট (FeSO4) লবণ ও H2 গ্যাস উৎপন্ন করে।

Fe(s)+H2SO4⟶FeSO4+H2↑

ফলে, H2SO4 লবণের জলীয় দ্রবণ তৈরি হয়।

H2SO4 এর জলীয় দ্রবণের সাথে KMnO4 দ্রবণ যোগ করলে জারণ-বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়।

FeSO4+KMnO4+H2SO4 (মিশ্রণে উপস্থিত) ⟶ ?

 

জারণ-অর্ধবিক্রিয়া : Fe2+−e−⟶Fe3+ . . . . . . . . . . . . .(i)

বিজারণ-অর্ধবিক্রিয়া : MnO4−+8H++5e−⟶Mn2++4H2O. . . . . . . . . .(ii)

(i) × 5 + (ii) প্রয়োগ করে পাই-

5Fe2+−5e−⟶5Fe3+MnO4−+8H++5e−⟶Mn2++4H2O

_________________________________________________________

MnO4−+5Fe2++8H+⟶Mn2++5Fe3++4H2O. . . . . . . . . . . (iii)

আবার H2SO4 এর উপস্থিতিতে সম্পূর্ণ বিক্রিয়াটি নিম্নরূপ-

KMnO4+FeSO4+H2SO4→ K2SO4+MnSO4+4H2O+52Fe2(SO4)3

(iii) নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই

2KMnO4+10FeSO4+8H2SO4⟶2MnSO4+5Fe2(SO4)3+K2SO4+8H2O

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিক্রিয়া থেকে দেখা যায়,

 

2 molKMnO4≡10 molFeSO41 molKMnO4≡5 molFeSo4

প্রশ্নমতে,

1000mL 1M KMnO4 জারিত করতে Fe প্রয়োজন

 

= 5×55.85g

∴60 mL0.04MKMnO4 জারিত করতে Fe প্রয়োজন

 

=5×55.85×60×0.041000 g=0.6702 g

ভেজালের পরিমাণ =(1 - 0.6702) g

   = 0.3298 g

ভেজালের শতকরা পরিমাণ 

=0.32981×100%=32.98%

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি 1g ভরের…’ যশোর বোর্ড ২০২১ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”