A. Nayan
A. Nayan
14 Jun 2026 (5 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি বাক্সে 30…’ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ২০২৬ – সম্ভাবনা, উচ্চতর গণিত (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: উচ্চতর গণিত📘 ১৩তম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ৩৬🏢 স্কুল/কলেজ: চট্টগ্রাম কলেজিয়েট স্কুল📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি বাক্সে 30 থেকে 60 পর্যন্ত সকল ক্রমিক সংখ্যা চিহ্নিত সম-আকৃতির কার্ড আছে। বাক্স হতে একটি কার্ড দৈবভাবে চয়ন করা হলো।

উত্তর:

মনে করি, কোনো দৈব পরীক্ষায় মোট নমুনা বিন্দুর সংখ্যা =n. এই পরীক্ষায়, কোনো ঘটনা ঘটার অনুকূল ফলার্ফলের সর্বনিম্নমান =0

∴ ঘটনাটি ঘটার সম্ভাবনা =0n=0.

আবার, ঐ ঘটনা ঘটার অনুকূল ফলাফলের সর্বোচ্চমান = n

∴ ঘটনাটি ঘটার সম্ভাবনা =nn=1.

এ কারণে কোনো ঘটনা ঘটার সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। (দেখানো হলো)

উত্তর:

30 থেকে 60 পর্যন্ত ক্রমিক নম্বরযুক্ত কার্ডগুলো হলো :
30,31,32,33,34,35,36,37,38,39,40,41,42,43,44,45, 46,47,48,49,50,51,52,53,54,55,56,57,58,59,60.
∴ বাক্সে মোট কার্ডের সংখ্যা =31 টি।
দৈবভাবে চয়নকৃত কার্ডটি 2 এর গুণিতক এবং 7 দ্বারা বিভাজ্য হওয়া এমন অনুকূল ফলাফল সংখ্যা = 2 টি। যথা : 42,56 ,
∴ দৈবভাবে চয়নকৃত কার্ডটি 2 এর গুণিতক এবং 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা =231.
নির্ণেয় সম্ভাবনা 231.

উত্তর:

30 থেকে 60 পর্যন্ত ক্রমিক নম্বরযুক্ত কার্ডগুলো হলো :
30,31,32,33,34,35,36,37,38,39,40,41,42,43,44,45, 46,47,48,49,50,51,52,53,54,55,56,57,58,59,60.
∴ বাক্সে মোট কার্ডের সংখ্যা = 31 টি।
দৈবভাবে চয়নকৃত কার্ডটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়া এমন অনুকূল ফলাফল সংখ্যা =15 টি। যথা : 30,31,35,37,40,41,43, 45,47,50,53,55,57,59,60
∴ দৈবভাবে চয়নকৃত কার্ডটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ায় সম্ভাবনা =1531.
দৈবভাবে চয়নকৃত কার্ডটি বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য হওয়া এমন অনুকূল ফলাফল সংখ্যা =23 টি । যথা : 31, 32, 33, 35, 36, 37, 39, 40,41,43,44,45,47,48,49,51,52,53,55,56,57,59,60

∴ দৈবভাবে চয়নকৃত কার্ডটি বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য হওয়ায় সম্ভাবনা =2331 এখানে, 1531<2331
অতএব, দৈবভাবে চয়নকৃত কার্ডটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ায় সম্ভাবনা, কার্ডটি বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য হওয়ায় সম্ভাবনার চেয়ে ছোট। (দেখানো হলো)

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি বাক্সে 30…’ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ২০২৬ – সম্ভাবনা, উচ্চতর গণিত (এসএসসি)”