| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘একটি বিশেষ প্রযুক্তির…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – জীবপ্রযুক্তি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে আদিকোষী অণুজীবের DNA থেকে একটি অংশ ভুট্টা উদ্ভিদের জিনোমে প্রবেশ করিয়ে ক্ষতিকারক কর্নবোরার প্রতিরোধী জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১১
Bacillus thuringiensis নামক ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করে উৎপন্ন বেগুনই হলো Bt-বেগুন।
জিনতাত্ত্বিক ভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে কৃত্রিম প্রজনন ঘটিয়ে নতুন প্রকরণ সৃষ্টির পদ্ধতি হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন-এর মাধ্যমে অধিক ফলনশীল ও মানসম্পন্ন উদ্ভিদ প্রকরণ সৃষ্টি করা হয়।
উদ্দীপকে উল্লিখিত বিশেষ প্রযুক্তির মাধ্যমে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিকে নির্দেশ করা হয়েছে। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ নিচে চিত্রের সাহায্যে দেখানো হলো-
উদ্দীপক অনুসারে DNA-কে কাঙ্ক্ষিত উদ্ভিদে প্রবেশ করানোর পর টিস্যু কালচার প্রক্রিয়ায় দ্রুত সংখ্যা বৃদ্ধি করা হয়। নিম্নে কৃষিক্ষেত্রে টিস্যু কালচার যে বিপ্লব সৃষ্টি করেছে তা নিচে বিশ্লেষণ করা হলো-
i. রোগমুক্ত চারা তৈরি: টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে রোগমুক্ত সতেজ চারা উৎপাদন করা যায়।
ii. বছরের সবসময় চারা উৎপাদন: একটি নিয়ন্ত্রিত পরিবেশে বছরের সবসময়ই টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিদ চারা উৎপাদন সম্ভব।
iii. ভাইরাসমুক্ত চারা তৈরি: উদ্ভিদের শীর্ষ মুকুল থেকে টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি করা হলে উৎপন্ন চারা ভাইরাসমুক্ত হয়ে থাকে।
iv. বিলুপ্ত উদ্ভিদকে সংরক্ষণ: যেসব উদ্ভিদ পৃথিবী থেকে বিলুপ্ত হতে যাচ্ছে, টিস্যু কালচারের মাধ্যমে তাদেরকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব।
V. হোমোজাইগাস উদ্ভিদ সৃষ্টি: পরাগরেণু কালচার করে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরির মাধ্যমে পরবর্তীতে অতি সহজেই হোমোজাইগাস ডিপ্লয়েড উদ্ভিদ তৈরি করা যায়।
vi. মাতৃ উদ্ভিদের সমগুণ সম্পন্ন উদ্ভিদ তৈরি: উদ্ভিদের কচি অঙ্গ বা দৈহিক কোষ থেকে টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি করা হয়। ফলে উৎপন্ন চারা মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য পেয়ে থাকে।