A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি বৈদ্যুতিক মোটর…’ মাইলস্টোন কলেজ ২০২৫ – স্থির তড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — স্থির তড়িৎ🔢 সৃজনশীল নং ৭২🏢 প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি বৈদ্যুতিক মোটর চালানোর জন্য 48400 J শক্তির একটি ধারক প্রয়োজন। উদ্দীপকের বর্তনীর সাহায্যে মোটরটি পূর্ণ গতিতে চালাতে ব্যর্থ হওয়ায় প্রকৌশলী রুশা অতিরিক্ত ধারক ব্যবহারের সিদ্ধান্ত নিলেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

এক জোড়া সমান ও বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত থাকলে যে তড়িৎ ব্যবস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বিন্দুতে একক আধান বা চার্জের উপর ক্রিয়াশীল বলকে তড়িৎক্ষেত্রের প্রাবল্য বলা হয়।

এখন, চার্জিত গোলকের পৃষ্ঠে বিভব V, কেন্দ্রে বিভব V0 এবং প্রাবল্য E হলে,

V−V0=E× দূরত্ব

বা, 0=E× দূরত্ব
বা, E=0

[চার্জিত গোলকের অভ্যন্তরে যেকোনো বিন্দুর বিভব এর পৃষ্ঠের বিভবের সমান]

অতএব, চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

2F ধারকদ্বয় সমান্তরাল সমবায়ে সংযুক্ত। সুতরাং তুল্য ধারকত্ব,

Cp=2+2=4F

Cp এবং 2 F শ্রেণি সমবায়ে সংযুক্ত। সুতরাং তুল্য ধারকত্ব,

Cs=(1Cp+12)−1
=(14+12)=1.333 F

অতএব, চিত্রে উল্লেখিত বর্তনীর তুল্য ধারকত্ব 1.333 F.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,
ধারকের শক্তি, U = 48400 J
বিভব পার্থক্য, V =220 V
আমরা জানি,

U=12C V2
বা, 48400=12C×(220)2
∴  C=2F

'গ' হতে পাই, বর্তনীর তুল্যরোধ 1.333 F। সুতরাং শ্রেণিতে যুক্ত 2F ধারকের সাথে সমান্তরালে 2F ধারক যুক্ত করলে সম্পূর্ণ বর্তনীর তুল্য ধারকত্ব 2F হবে। অর্থাৎ বর্তনীটি-

অতএব, রুশা 2F মানের একটি ধারক চিত্রের ন্যায় সমান্তরালে যুক্ত করলে মোটরটি পূর্ণগতিতে চালাতে পারবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি বৈদ্যুতিক মোটর…’ মাইলস্টোন কলেজ ২০২৫ – স্থির তড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”