A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি বৈদ্যুতিক পাখার…’ সিলেট বোর্ড ২০২৪ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ১১০🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক 100 kg m². পাখাটি প্রতি মিনিটে 900 বার ঘুরে। পাখাটির সুইচ বন্ধ করার পরে 2 মিনিট পর পাখাটি থামে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ঘূর্ণায়মান কোনো বস্তু কণার অবস্থান' ভেক্টর অর্থাৎ ঘূর্ণন অক্ষ হতে দূরত্ব এবং বস্তুকণার রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাঁকা পথে দ্রুত গতিশীল গাড়ি চলার সময় গাড়ির উপর ক্রিয়াশীল বস্তুর অভিমুখী জড়তা গাড়িটিকে ধাক্কা দিয়ে উল্টিয়ে ফেলতে পারে। এ জড়তাকে প্রতিহত করার জন্য গাড়িটিকে একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি করতে হয়। এজন্য গতিশীল গাড়ির কাত হওয়া প্রয়োজন। কিন্তু সমতলে গতিশীল গাড়ি কাত হলে বিপর্যয় ঘটবে। এজন্য বাঁকা রাস্তার বাইরের অংশ একটু উঁচু এবং ভেতরের অংশ একটু নিচু অবস্থায় থাকে অর্থাৎ রাস্তা ঢালু করে রাখা হয়। রাস্তা যে পরিমাণ কোণে ঢালু হবে গাড়ি ঠিক সেই পরিমাণ কোণে কাত হয়ে চলতে পারবে। যে পরিমাণ কোণে রাস্তা ঢালু রাখা হয় কিংবা গতিশীল গাড়িটি চলে, ঐ কোণটিকে বলা হয় রাস্তার ব্যাংকিং কোণ। গতিশীল গাড়ি যত দ্রুত
চলবে ব্যাংকিং কোণের মান তত বেশি হবে অর্থাৎ রাস্তা তত বেশি ঢালু রাখতে হবে। এজন্য ঢাল কম থাকলে বাঁকা পথে দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, পাখাটির জড়তার ভ্রামক, l = 100 kg m²
প্রতি মিনিটে পাখাটির ঘূর্ণন সংখ্যা, N = 900

পাখাটির আদি কৌণিক বেগ,

ω0=2π Nt=2π×90060=94.25rads−1

 

পাখাটির শেষ বেগ, ω = 0
পাখাটি থামাতে প্রয়োজনীয় সময়, t = 2 min = 120 s

প্রয়োগকৃত টর্ক, τ = ?.

আমরা জানি, 

τ=1α=I×ω−ω0t=100 kg m2×0−94.25rads−1120 s=−78.542Nm

অতএব, উদ্দীপকের বর্ণিত পাখায় প্রয়োগকৃত বাধাদানকারী টর্ক 78.542 N m |

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
আদি কৌণিক বেগ,

ω0=94.25rads−1 [গ হতে]

শেষ কৌণিক বেগ, ω = 0 rad s-1

সময়, t = 120 s

কৌণিক সরণ, θ = ?

 

আমরা জানি,

θ=(ω0+ω2)×t=94.25rads−1+02×120 s=5655rad

∴ থেমে যাওয়ার আগে পাখাটির  ঘূর্ণন সংখ্যা, 

N=θ2π=5655rad2π=900rev

উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায়, N  <  1000

অতএব, উদ্দীপকের পাখাটির থেমে যাওয়ার পূর্বে 1000 বার ঘোরা সম্ভব নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি বৈদ্যুতিক পাখার…’ সিলেট বোর্ড ২০২৪ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”