A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি দ্বি-স্তরী প্রাণী…’ রাজশাহী বোর্ড ২০২২ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ৪৩🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি দ্বি-স্তরী প্রাণী যার দেহের অভ্যন্তরে সবুজ জীব বাস করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রার নিডোব্লাস্ট কোষের স্ফীত মধ্যাংশে তরল পদার্থপূর্ণ এবং প্যাঁচানো সূত্রক সমন্বিত ক্ষুদ্র থলিকে নেমাটোসিস্ট বা নিডা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রার দেহপ্রাচীরের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝে স্যান্ডউইচের মতো অবস্থিত প্রায় 0.1 মাইক্রোমিটার পুরুত্ব বিশিষ্ট, স্বচ্ছ, স্থিতিস্থাপক ও জেলির ন্যায় আঠালো পদার্থকে মেসোগ্লিয়া বলে। মেসোগ্লিয়া প্রোটিন নির্মিত ধাতু বা ম্যাট্রিক্স পদার্থ। এতে স্নায়ুকোষগুলো আড়াআড়িভাবে অবস্থান করে এবং পেশি আবরণী কোষের প্রবর্ধন ও সংবেদী কোষের তন্তু প্রসারিত থাকে। Hydra-র পদচাকতি অঞ্চলের মেসোগ্লিয়ার পুরুত্ব বেশি এবং কর্ষিকাতে সবচেয়ে কম। মেসোগ্লিয়া এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর ভিত্তিতল হিসেবে কাজ করে এবং এটি প্রাণীর দৈহিক কাঠামো নির্মাণ করে। এর স্থিতিস্থাপকতা প্রাণীর কর্ষিকা ও দেহের সঙ্কোচন- প্রসারণে সহায়তা করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো হাইড্রা। হাইড্রা সমারসল্টিং বা ডিগবাজী চলন প্রক্রিয়ায় দ্রুত স্থান ত্যাগ করে। নিচে হাইড্রার সমারসল্টিং বা ডিগবাজী প্রক্রিয়া আলোচনা করা হলো-
সমারসল্টিং বা ডিগবাজী Hydra-এর সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া।
১. এ প্রক্রিয়ার শুরুতে Hydra দেহকে বাঁকিয়ে চলনের গতিপথে কর্ষিকায় অবস্থিত গ্লুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে গতিপথকে স্পর্শ করে। এ সময় গন্তব্যস্থলের দিকের পেশি আবরণী কোষের সংকোচন ও অপর পাশের অনুরূপ কোষের সম্প্রসারণ ঘটে।
২. পরে পদতল বিযুক্ত করে কর্ষিকার উপর ভর দিয়ে দেহকে সোজা করে দেয়।
৩. পুনরায় দেহকে বাঁকিয়ে পদতলের সাহায্যে গতিপথকে স্পর্শ করে। পরে কর্ষিকা মুক্ত করে দেহকে সোজা করে দেয়। এ প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে Hydra দ্রুত স্থান ত্যাগ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত জীব দুটির মধ্যে একটি হলো Chlorohydra নামক Hydra এবং সবুজ জীবটি হলো Zoochlorella নামক শৈবাল। এদের একত্রে বসবাস মিথোজীবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। মিথোজীবিতা হলো এমন বিশেষ ধরনের সহাবস্থান যেখানে ভিন্ন প্রজাতির দুটি জীবের উভয়ে, উভয়ের নিকট থেকে উপকৃত হয়। নিচে হাইড্রা ও সবুজ শৈবালের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হলো-

শৈবাল যেভাবে উপকৃত হয় :
১. শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল (অন্তঃকোষীয়) পেশি-আবরণী কোষে আশ্রয় পায়।
২. হাইড্রার শ্বসনে সৃষ্ট CO₂-কে সালোকসংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করে।
৩. হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থকে আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার করে।
হাইড্রা যেভাবে উপকৃত হয়:
১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্বৃত্ত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে।
২. সালোকসংশ্লেষণকালে শৈবাল যে O₂ নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে।
৩. হাইড্রার শ্বসনে সৃষ্ট CO₂ শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে।
৪. হাইড্রার বিপাকে সৃষ্ট N₂-ঘটিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজেই বর্জ্য পদার্থ মুক্ত হয়।
সুতরাং হাইড্রা ও সবুজ শৈবাল একত্রে বসবাসের ক্ষেত্রে মিথোজীবিতা প্রদর্শন করে। অর্থাৎ উভয় উভয়ের কাছ থেকে উপকৃত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি দ্বি-স্তরী প্রাণী…’ রাজশাহী বোর্ড ২০২২ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”