| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘একটি দ্বিস্তরী মাংসাশী…’ যশোর বোর্ড ২০২৫ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

একটি দ্বিস্তরী মাংসাশী প্রাণী যা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। এদের দেহাভ্যন্তরে অপর একটি জীব বসবাস করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
Cnidaria পর্বের প্রাণীদের ইন্টারস্টিশিয়াল কোষ প্রয়োজনে যেকোনো কোষ বা অঙ্গে রূপান্তরিত হওয়ার ক্ষমতাই টটিপটেন্ট।
খাদ্য শিকার বা শত্রু বা অন্য কোনো কারণে নিডোসিল উদ্দীপিত হলে নেমাটোসিস্ট দেহের বাইরে নিক্ষিপ্ত হয়। নিডোসাইট কোষ থেকে নেমাটোসিস্ট নিক্ষিপ্ত হওয়ার জন্য রাসায়নিক ও যান্ত্রিক উভয় প্রকারের কারণ হতে পারে। কোন শিকার Hydra-র কর্ষিকার নিকটবর্তী হলে শিকার দেহের রাসায়নিক পদার্থের প্রভাবে নেমাটোসিস্ট প্রাচীরের পানি ভেদ্যতা বেড়ে যায়। এতে থলির ভেতর দ্রুত পানি প্রবেশ করায় ভিতরের অভিস্রবণিক চাপ বেড়ে যায়। এ সময় শিকার নিডোসাইটের নিডোসিল স্পর্শ করা মাত্র এর অপারকুলাম খুলে যায় এবং তখন দ্রুত পানি ভেতরে প্রবেশ করায় হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে গেলে নেমাটোসিস্ট সূত্রক দ্রুত গতিতে বাইরে নিক্ষিপ্ত হয়।
উদ্দীপকে উল্লেখিত দ্বিস্তরী প্রাণীটি হলো Hydra। Hydra দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করার জন্য সমারসল্টিং বা ডিগবাজী চলন প্রদর্শন করে। নিচে Hydra-র দ্রুত চলন প্রক্রিয়াটি অর্থাৎ সমারসল্টিং চলন প্রক্রিয়াটি চিত্রসহ বর্ণনা করা হলো-
সমারসন্টিং চলন বা ডিগবাজী চলন প্রক্রিয়া: সমারসল্টিং বা ডিগবাজী Hydra-র সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। এ প্রক্রিয়ার শুরুতে Hydra দেহকে বাঁকিয়ে চলনের গতিপথে কর্ষিকায় অবস্থিত মুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে গতিপথকে স্পর্শ করে। এ সময় গন্তব্যস্থলের দিকের পেশি আবরণী কোষের সংকোচন ও অপর পাশের অনুরূপ কোষের সম্প্রসারণ ঘটে। পরে পদতল বিযুক্ত করে কর্ষিকার উপর ভর দিয়ে দেহকে সোজা করে দেয়। পুনরায় দেহকে বাঁকিয়ে পদতলের সাহায্যে গতিপথকে স্পর্শ করে। পরে কর্ষিকা মুক্ত করে দেহকে সোজা করে দেয়। এ প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে Hydra দ্রুত স্থান ত্যাগ করে।
উদ্দীপকে উল্লেখিত জীব দুটির মধ্যে একটি হলো Chlorohydra নামক Hydra এবং সবুজ জীবটি হলো Zoochlorella নামক শৈবাল। এদের একত্রে বসবাস মিথোজীবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। মিথোজীবিতা হলো এমন বিশেষ ধরনের সহাবস্থান যেখানে ভিন্ন প্রজাতির দুটি জীবের উভয়ে উভয়ের নিকট থেকে উপকৃত হয়। নিচে হাইড্রা ও সবুজ শৈবালের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হলো-
শৈবাল যেভাবে উপকৃত হয় :
১. শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল (অন্তঃকোষীয়) পেশি-আবরণী কোষে আশ্রয় পায়।
২. হাইড্রার শ্বসনে সৃষ্ট -কে সালোকসংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করে।
৩. হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থকে আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার করে।
হাইড্র। যেভাবে উপকৃত হয় :
১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্বৃত্ত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে।
২. সালোকসংশ্লেষণকালে শ্বসন শৈবাল যে নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে।
৩. হাইড্রার শ্বসনে সৃষ্ট শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে।
৪. হাইড্রার বিপাকে সৃষ্ট N2-ঘটিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজেই বর্জ্য পদার্থ মুক্ত হয়।
সুতরাং হাইড্রা ও সবুজ শৈবাল একত্রে বসবাসের ক্ষেত্রে মিথোজীবিতা প্রদর্শন করে। অর্থাৎ উভয় উভয়ের কাছ থেকে উপকৃত হয়।