| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘একটি দম্পতির স্বামীর…’ যশোর বোর্ড ২০২৫ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

একটি দম্পতির স্বামীর রক্তের গ্রুপ
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
যেসব অঙ্গ গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে এক সেগুলোকে সমবৃত্তি অঙ্গ বলে।
মনোজেনিক ইনহেরিট্যান্স বলতে বোঝায় যখন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য শুধুমাত্র একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর ফলে বৈশিষ্ট্যটি সাধারণত স্পষ্ট এবং বিচ্ছিন্ন হয়। অন্যদিকে, পলিজেনিক ইনহেরিট্যান্স-এ একটি বৈশিষ্ট্য অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জিনগুলোর সম্মিলিত প্রভাবে বৈশিষ্ট্যটির ক্রমাগত ভিন্নতা দেখা যায়, যেমন মানুষের ত্বকের রঙ বা উচ্চতা।
উদ্দীপকের দম্পতির সন্তানদের মধ্যে বাবার (ve) ও মায়ের (ve) গ্রুপ ছাড়া ভিন্ন রক্তের গ্রুপ হওয়ার সম্ভাবনা আছে। নিচে তা - বর্ণনা করা হলো-
রক্তের গ্রুপ ABO সিস্টেম দ্বারা নির্ধারিত হয়, যেখানে , এবং অ্যালিলগুলো কাজ করে। Rh ফ্যাক্টর (+ve বা-ve) ভিন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাবার রক্তের গ্রুপ (ve) হলে তার জিনোটাইপ হতে পারে বা এবং বা । মায়ের রক্তের গ্রুপ (ve) হলে তার জিনোটাইপ হবে এবং
এ দম্পতির সন্তানের রক্তের গ্রুপ হতে পারে A, B, কিংবা AB কারণ বাবা বা প্রদান করতে পারে এবং মা ও জিন প্রদান - করতে পারে। সন্তানের রক্তের গ্রুপ কখনোই হতে পারবে -না, কারণ মা কোনো জিন দিতে পারেন না। Rh ফ্যাক্টর অনুযায়ী সন্তান অথবা হতে পারে। কারণ বাবা ও মা হলে সন্তানের মধ্যে দু'রকম Rh সম্ভাবনা থাকে।
সুতরাং, মা-বাবার গ্রুপ ছাড়া উদ্দীপকের দম্পতির সন্তানের মধ্যে ভিন্ন রক্তের গ্রুপ হওয়ার সম্ভাবনা বিদ্যমান।
উদ্দীপকে স্বামীর রক্তের গ্রুপ (ve) এবং স্ত্রীর রক্তের গ্রুপ (ve)। এই দম্পতির সন্তানের Rh ফ্যাক্টর সম্পর্কিত গর্ভধারণজনিত জটিলতা দেখা দিতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
Rh নেগেটিভ ( ) রক্তগ্রুপ বিশিষ্ট মহিলার সাথে Rh পজেটিভ রক্তগ্রুপের কোনো পুরুষের বিয়ে হলে তাদের সন্তান জন্মের ক্ষেত্রে Rh ফ্যাক্টর অত্যন্ত গুরুত্ব বহন করে। বংশগতভাবে Rh পজেটিভ অবস্থা Rh নেগেটিভ ( ) অবস্থার উপর প্রকট হওয়ায় এ দম্পতির প্রথম সন্তান Rh পজেটিভ হবে। এ শিশু মাতৃগর্ভে থাকাকালীন সময়ে মায়ের রক্তে Rh অ্যান্টিবডি সৃষ্টি হবে। প্রথমবার গর্ভধারণকালে Rh অ্যান্টিবডি যথেষ্ট পরিমাণে উৎপাদিত না হওয়ায় শিশুর কোনো ক্ষতি হয় না এবং এ শিশু জীবিত থাকে। কিন্তু দ্বিতীয় বা পরবর্তী সময়ে সন্তান ধারণকালে পূর্বে উৎপাদিত মায়ের রক্তের Rh অ্যান্টিবডি অমরার মাধ্যমে ভূণে প্রবেশ করে এবং ভূণের লোহিত রক্তকণিকাগুলো ধ্বংস করতে থাকে। একে মেডিকেল টার্মে Rh incompatibility বলে। এতে ভূণের বা সদ্যোজাত শিশুর মৃত্যু পর্যন্ত ঘটে। এ অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে।