A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি ফ্লাইহুইলের অক্ষদণ্ডের…’ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৮৭📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি ফ্লাইহুইলের অক্ষদণ্ডের ব্যাসার্ধ 1cm, চাকতির ব্যাস 18cm এবং ভর 10kg। ফ্লাইহুইলারটির সুতার শেষ প্রান্তে 5kg ভর ঝুলানো হলো। এখন ভরটিকে 1m উচ্চতা হতে মুক্তভাবে ছেড়ে দিলে এটি ভূমি স্পর্শ করে। এর কৌণিক বেগ 19.6rads−1 এবং ভূমি স্পর্শ করার মুহূর্তের পূর্বে ও পরে ঘূর্ণন সংখ্যা সমান। (অভিকর্ষজ ত্বরণ g=10ms−2)

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় যাতে করে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঐ কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক, ঐ নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ঐ নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তু কণার লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সাধারণত বৈদ্যুতিক পাখার ব্লেডগুলো সামনের দিকে একটু বাঁকানো থাকে এবং পাখা ঘড়ির কাঁটার দিকে ঘুরে। তাই ব্লেডগুলোর ঘোরার সঙ্গে সঙ্গে সৃষ্ট সম্মুখমুখী চাপে পাখার সামনে থাকা বায়ুগুলো আন্দোলিত হয় এবং সামনের দিকে গতি প্রাপ্ত হয় ফলে বৈদ্যুতিক পাখার বাতাস শুধু সামনের দিকে অনুভব হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, ঝুলানো ভর, m=5 kg
উচ্চতা, h=1 m
কৌণিক বেগ, ω=19.6rads−1.
অভিকর্ষজ ত্বরণ, g=10 m s−2
অক্ষদণ্ডের ব্যাসার্ধ, r=1 cm=1×10−2 m
ভূমি স্পর্শ করার মুহূর্তের পূর্বের ও পরের ঘূর্ণন সংখ্যা,

n1=n2=n∴n11n2=1

আমরা জানি, ফ্লাইহুইলের জড়তার ভ্রামক,

I=2mgh−mω2r2ω2(1+n1n2)=2×5×10×1−5×(19.6)2×(1×10−2)2(19.6)2(1+1)=0.1299 kg m2

অতএব, ফ্লাইহুইলটির অক্ষদণ্ডের সাপেক্ষে জড়তার ভ্রামক 0.1299 kg m2 ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে প্রাপ্ত, ১ম ক্ষেত্রে,

ফ্লাইহুইলটির জড়তার ভ্রামক, I=0.1299kgkm2

২য় ক্ষেত্রে,, n1=12n2 হলে,

I′=2mgh−mω2r2ω2(1+n1n2)=2mgh−mω2r212n2ω2(1+n2n2)=2mgh−mω2r2ω2(1+12)=2×5×10×1−5×(19.6)2×(1×10−2)2(19.6)2(32)=0.1732 kg m2

অর্থাৎ, জড়তার ভ্রামক বৃদ্ধি পাবে।

জড়তার ভ্রামকের পরিবর্তন,

ΔI=I−I=(0.1732−0.1299)kgm2=0.0433 kg m2

সুতরাং, ফ্লাইছুইলটিতে ঝুলানো ভর ভূমি স্পর্শ করার মুহূর্তে আগের ঘূর্ণনসংখ্যা পরের ঘূর্ণনসংখ্যার অর্ধেক হলে জড়তার ভ্রামক 0.0433kgm2 বৃদ্ধি পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি ফ্লাইহুইলের অক্ষদণ্ডের…’ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”