A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি ফুটবল প্রশিক্ষণকালে…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – গতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — গতিবিদ্যা🔢 সৃজনশীল নং ৫🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি ফুটবল প্রশিক্ষণকালে দুজন খেলোয়াড় উভয়ই 10ms-¹ বেগে যথাক্রমে 30° এবং 60° কোণে ফুটবল কিক করলেন। একজন গোলকিপার বল দুটিকে মাটিতে পড়বার ঠিক আগে মুহূর্তে ধরবার জন্য দাড়িয়েছিলেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর সময়ের সাথে বৃত্তের ব্যাসার্ধ বরাবর এবং বৃত্তের কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, v→=ω→×r→
বা, |v→|=v=ωsinθ
বা, ωr=ωsinθ
বা, 1=sin⁡θ
বা, θ=sin−1⁡(1)=90∘

অতএব, ঘূর্ণনশীল কণার ক্ষেত্রে কৌণিক বেগ ও ব্যাসার্ধ ভেক্টর পরস্পর লম্ব।

এখানে, v→ এর দিক হবে ω→×r→ এর লম্ব বরাবর।
অর্থাৎ কৌণিক বেগ ও রৈখিক বেগ পরস্পর লম্ব।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

আদিবেগ, v0=10 m s−1
নিক্ষেপণ কোণ, θ=30∘
সময়, t=1 s
শেষ বেগ, v= ?
শেষ বেগের অনুভূমিক উপাংশ, vx=v0cos⁡θ
=10 m s−1×cos⁡30∘=53 m s−1

শেষ বেগের উল্লম্ব উপাংশ,

vy=v0sin⁡θ−gt=10 m s−1×sin⁡30∘−9.8 m s−2×1 s=−4.8 m s−1

∴v=vx2+vy2=(53)2+(−4.8)2 m s−1=9.9 m s−1

অতএব, ১ম থেলোয়াড়ের ক্ষেত্রে 1 s পরে বলটির বেগের মান 9.9 m s−1 ।

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, বলটির আদিবেগ; v0=10 m s−1

১ম খেলোয়াড়ের নিক্ষেপণ কোণ, θ1=30∘

দ্বিতীয় খেনোয়াড়ের নিক্ষেপণ কোণ, θ2=60∘

∴ ১ম খেলোয়াড়ের ক্ষেত্রে,

বলের অনুভূমিক পাল্লা ,

R1=v02sin⁡2θ1g
=(10 ms−1)2×sin⁡(2×30∘)9.8 m s−2=8.84 m

বলের বিচরণকাল,

T1=2v0sin⁡θ1 g=2×10 m s−1×sin⁡30∘9.8 m s−2=1.02 s

২য় খেলোয়াড়ের ক্ষেত্রে,

বলের অনুভূমিক পাল্লা,

 R2=v02sin⁡2θ2 g
=(10 m s−1)2×sin⁡(2×60∘)9.8 m s−2=8.84 m

বলের বিচরণকাল,

T2=2v0sin⁡θ2 g=2×10 m s−1×sin⁡60∘9.8 m s−2=1.77 g

এখানে, R1=R2 এবং T1≠T2
অর্থাৎ, বলটির উভয়ক্ষেত্রে অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব সমান কিন্তু বিচরণকাল ভিন্ন, ফলে গোলকিপার স্থান পরিবর্তন না করে ভিন্ন সময়ে বল দুটি ধরতে সক্ষম হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি ফুটবল প্রশিক্ষণকালে…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – গতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”