A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি গ্রামে বন্যার…’ ঢাকা কলেজ ২০২৬ – মূল্যবোধ, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ optional📚 বই মনোবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ মনোবিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — মূল্যবোধ🔢 সৃজনশীল নং ২৭🏢 প্রতিষ্ঠান ঢাকা কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি গ্রামে বন্যার সময় অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ে। তখন কলেজ ছাত্র মিথিলা নিজের পড়াশোনার খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে দুর্গত মানুষদের সাহায্য করে এবং সহযোগিতায় উদ্বুদ্ধ করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সামাজিক মূল্যবোধ হলো ব্যক্তির এমন এক ধরনের বিম্বাস, যা তার সামাজিক সম্পর্ক ও পারস্পরিক আচার-আচরণ ও মিথস্ক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানবিক মূল্যবোধ মানুষের চরিত্র গঠনের অন্যতম প্রধান উপাদান।
মানুষ মানবিক মূল্যবোধের মাধ্যমে ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝতে পারে এবং সমাজে দায়িত্বশীল আচরণ করতে শেখে। এটি মানুষকে সহানুভূতিশীল, সহনশীল ও পরোপকারী করে তোলে, যা সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক। তাই ব্যক্তির নৈতিক উন্নয়ন ও সমাজের সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য মানবিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে মিথিলার সাথে সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।
সামাজিক মূল্যবোধ সামাজিক আচরণবিধির সাথে যুক্ত। কোনো জনগোষ্ঠী সামাজিক আচারণগুলোর মধ্যে কোনটি ভালো অথবা কোনটি মন্দ, সে সম্পর্কে এক অভিন্ন ধারণা পোষণ করে। আচরণের এ মান সম্পর্কিত অভিন্ন ধারণাটিই হলো সামাজিক মূল্যবোধ। এ মূল্যবোধ ভালোবাসা, দয়া, সহানুভূতি ও স্বার্থহীনতাকে গুরুত্ব দেয়। সামাজিক মূল্যবোধ মানুষে মানুষে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। এ কারণে সামাজিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ। অন্যদিকে যে মূল্যবোধের ওপর ভিত্তি করে ব্যক্তি তার রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক আদর্শ ইত্যাদি পরিচালনা করে থাকে তাই রাজনৈতিক মূল্যবোধ। কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠার মূলে এক ধরনের রাজনৈতিক আদর্শ কাজ করে, যা সমমনা ব্যক্তিদের রাজনৈতিক মূল্যবোধ থেকে সৃষ্টি হয়। বেশির ভাগ ক্ষেত্রেই লক্ষ করা যায় যে, একটি রাজনৈতিক দলের ব্যক্তিদের রাজনৈতিক মূল্যবোধ, অন্য একটি রাজনৈতিক দলের ব্যক্তিদের রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয় না।
উদ্দীপকে মিথিলা নিজের খরচের টাকা থেকে সমাজের মানুষের জন্য সাহায্য করে যা সামাজিক মূল্যবোধ থেকে উদ্ভূত, অন্যদিকে সে এই সহযোগিতার কাজে অন্যদের উদ্বুদ্ধ করে অর্থাৎ নেতৃত্ব প্রদান করে, যা রাজনৈতিক মূল্যবোধের অন্তর্ভুক্ত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সমাজ উন্নয়নে এ ধরনের মূল্যবোধের বিশেষ ভূমিকা রয়েছে।
দীর্ঘদিনের লালিত আচার-আচরণ, বিশ্বাস ও নিজস্ব সমাজের মিথস্ক্রিয়ার মাধ্যমে নিজস্ব মূল্যবোধ সৃষ্টি হয়। ব্যক্তির চরিত্র গঠন, সামাজিক ঐক্য-সংহতি ও স্থিতিশীলতা রক্ষণ এবং সামাজিক আদর্শ ও গঠনের মাধ্যমে মূল্যবোধ সমাজকে চালিত করে। সামাজিকীকরণ, রাজনৈতিক আচরণ, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের ক্ষেত্রে মূল্যবোধের ভূমিকা অনস্বীকার্য।
ব্যক্তির সামাজিক মূল্যবোধ সমাজীকরণ প্রক্রিয়ার মাধ্যমে মনোভাব ও ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করে। মূল্যবোধ সমাজের চালিকাশক্তি। সমাজবদ্ধ মানুষ তাদের নিজ নিজ মূল্যবোধের শিক্ষানুযায়ী সমাজে ঐক্যবদ্ধভাবে সংহতি ও স্থিতিশীলতা রক্ষা করে বসবাস করে। ব্যক্তির আচরণ বা চরিত্র গঠনে মূল্যবোধ যথেষ্ট প্রভাব বিস্তার করে। বাল্য ও কৈশোর সমাজ থেকে অর্জিত মূল্যবোধ ব্যক্তি তার জাতীয় ও আন্তর্জাতিক জীবনে প্রয়োগ করে। বিভিন্ন সমাজে মূল্যবোধের প্রাধান্যের ভিন্নতা রয়েছে। ব্যক্তি সেই মূল্যবোধ অর্জনের মাধ্যমে উল্লেখিত সমাজের একজন সদস্য হিসেবে বিশিষ্টতা লাভ করে।
পরিশেষে বলা যায়, সমাজ উন্নয়নে তাত্ত্বিক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, নান্দনিক সকল মূল্যবোধের ভূমিকা অপরিসীম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি গ্রামে বন্যার…’ ঢাকা কলেজ ২০২৬ – মূল্যবোধ, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”