A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি হাসপাতাল কর্তৃপক্ষ…’ কুমিল্লা বোর্ড ২০২১ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ২৮🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি হাসপাতাল কর্তৃপক্ষ সব সময় রোগীদের কেবিনের আপেক্ষিক আদ্রতা 46% এর নিচে রাখার চেষ্টা করে। কিন্তু একদিন তাদের এসি নিয়ন্ত্রণ ইউনিট ঠিকমতো কাজ করছিল না। কর্তৃপক্ষ লক্ষ করল যে তাদের হাসপাতালে শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটারে পাঠ দিচ্ছে যথাক্রমে 23°C ও 15.8°C, গ্লেইসার উৎপাদক 23°C এ 1.74। 10°C, 11°C এবং 23°C এ সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 9.2 mm, 9.865 mm এবং 21.105 mm(Hg)

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে নিম্ন তাপমাত্রায় কোন গ্যাস এর আয়তন ও চাপ শূন্য হয় অর্থাৎ যার নিচে আর কোন তাপমাত্রা থাকে না তাকে পরমশূন্য তাপমাত্রা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

শীতকালে রাত যখন বাড়তে থাকে বাতাসের ততই জলীয়বাষ্প ধারণ ক্ষমতা কমতে থাকে। এইভাবে তাপমাত্রা কমতে কমতে এক সময় বাতাস আর জলীয় বাষ্প ধরে রাখতে পারেনা। তখন জলীয় বাষ্প ফোটা শিশির বিন্দু রূপে ঘাসের উপরে কিংবা পাতার উপরে ঝরতে থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

শুষ্ক বাশ্বের তাপমাত্রা, ፀ1 = 23° C

 সিক্ত বাল্বের তাপমাত্রা, ፀ2 = 15.8° C

গ্লেইসারের উৎপাদক, G = 1.74

শিশিরাঙ্ক,ፀ=?

আমরা জানি,

θ=θ1−G(θ1−θ2)

বা, θ=23∘C−1.74×(23∘C−15.8∘C)

বা, θ=10.47∘C

অতএব, উদ্দীপকে উল্লেখিত দিনের শিশিরাঙ্ক 10.47° C.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

10°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ = 9.2      

                                                        mm(Hg)

11°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ = 9.865

                                                    mm(Hg)

23°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ = 21.105

                                                      mm(Hg)

 

এখন,

(11°C - 10°C)= 1°C এর জন্য সম্পৃক্ত দলীয় বাষ্পের চাপের বৃদ্ধি = (9.865 - 9.2) mm(Hg)

সুতরাং,

(10.472 - 10)°C এর জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বৃদ্ধি = 0.665 × 0.472 mm(Hg)

                         = 0.313 mm(Hg)

∴10.472∘C তাপমাত্রায় অর্থাৎ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ,

f = (9.2+0.313) mm(Hg)

 = 9.513 mm(Hg)

 

বায়ুর তাপমাত্রা অর্থাৎ 23°C এ সম্পৃক্ত বাষ্প চাপ, F= 21.105 mm(Hg)

সুতরাং, আপেক্ষিক আদ্রতা, R=fF×100%=9.51321.105×100%=45.07%

সুতরাং, হাসপাতাল কর্তৃপক্ষ আপেক্ষিক আদ্রতা নিয়ে ঐ দিন কিছুটা সংকটে পড়েছিল ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি হাসপাতাল কর্তৃপক্ষ…’ কুমিল্লা বোর্ড ২০২১ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”