A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি কার্নো ইঞ্জিন…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ১৩২🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি কার্নো ইঞ্জিন 510 K তাপমাত্রার উৎস থেকে 1400J তাপ শোষণ করে 800J তাপ বর্জন করে।
ক. তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কী?

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুটি বস্তু যদি তৃতীয় কোন বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটিও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

তাপ উষ্ণ বস্তু হতে শীতল বস্তুতে পরিবাহিত হওয়ার ফলে সর্বদাই এনট্রপি বৃদ্ধি পায় এবং কিছু তাপ কাজে রূপান্তরের অযোগ্য হয়ে পড়ে। প্রকৃতিতে সর্বদাই উষ্ণ বস্তু হতে শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হচ্ছে, ফলে সর্বদাই বিশ্বের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে এবং কিছু তাপ কাজে রূপান্তরের অযোগ্য হয়ে পড়ছে। এভাবে এনট্রপি বৃদ্ধি পেতে পেতে হয়ত এমন একদিন আসবে যখন এনট্রপির মান সর্বোচ্চে পৌঁছবে এবং সকল বস্তুর তাপমাত্রা সমান হবে। ফলে তাপ থাকবে কিন্তু কাজ করার মতো কোনো শক্তিই আর পাওয়া যাবে না। এ অবস্থাকে কেলভিন বিশ্বের তাপীয় মৃত্যু নামে অভিহিত করেছেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধরি, ইঞ্জিনটির কর্মদক্ষতা η
উদ্দীপক হতে, তাপ উৎস হতে শোষিত তাপ, Q1=1400 J
তাপ গ্রাহকে বর্জিত তাপ, Q2=800 J.

আমরা জানি, η=(1−Q2Q1)×100%
=(1−800 J1400 J)×100%
=600 J1400 J×100%=42.86%

সুতরাং ইঞ্জিনটির কর্মদক্ষতা 42.86%

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, উৎসের তাপমাত্রা, T1=510 K

গ্রাহকের তাপমাত্রা T2 হলে আমরা পাই,

Q2Q1=T2T1

বা, 800 J1400 J=T2510 K

∴T2=291.423 K

কার্নো ইঞ্জিনটির কর্মদক্ষতা দু’ভাবে বৃদ্ধি করা যায়, যথা-

(i) উৎসের তাপমাত্রা বৃদ্ধি করে: ধরা যাক উৎসের তাপমাত্রা T1′ করা হলে ইঞ্জিনটির কর্মদক্ষতা 0.54 হবে।

সুতরাং 0.54=1−291.43 KT1′

বা, 291.43 KT1′=1−0.54=0.46

∴T1′=291.43 K0.46=633.54 K

অর্থাৎ উৎসের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে 633.54 K−510 K=123.54 K

(ii) তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস করে: ধরা যাক তাপ গ্রাহকের তাপমাত্রা T2′ করা হলে ইঞ্জিনটির কর্মদক্ষতা 0.54 হবে।

সুতরাং 0.54=1−T2510 K

বা, T2′510 K=1−0.54=0.46

∴T2′=234.6 K

অর্থাৎ তাপ গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে 291.43 K−234.6 K=56.83 K

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি কার্নো ইঞ্জিন…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”