A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি কার্নো ইঞ্জিনের…’ সিলেট বোর্ড ২০২৪ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ৫৬🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্ৰা যথাক্রমে 727° C ও 227° C 1. ইঞ্জিনটি তাপ উৎস থেকে 1000 J তাপ গ্রহণ করে। একজন ইঞ্জিনিয়ার উক্ত ইঞ্জিনের দক্ষতা 60% এ উন্নীত করেন । 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে অর্থাৎ সম্মুখগামী প্রক্রিয়ায় কার্যনির্বাহক বস্তুটির প্রতিটি স্তর পশ্চাৎগামী প্রক্রিয়ায় প্রতিটি স্তরের সাথে সর্বতোভাবে মিলে যায়, তাকে প্রত্যাবর্তী প্ৰক্ৰিয়া বলা হয় ৷

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রকৃতিতে সবকিছুই সাম্যাবস্থা পেতে চেষ্টা করে। একটি সিস্টেম যতই সাম্যাবস্থার দিকে এগিয়ে যায় ততই তার কাছ থেকে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়, সাম্যাবস্থায় পৌঁছালে সিস্টেম থেকে আর কোনো কাজই পাওয়া যাবে না। সিস্টেমের এই শক্তির রূপান্তরের অক্ষমতা বা অসম্ভাব্যতাই হচ্ছে এনট্রপি ।
এক বা একাধিক সিস্টেম যত সাম্যবস্থার দিকে এগিয়ে যায় তাদের এনট্রপিও তত বাড়তে থাকে। সাম্যাবস্থায় এনট্রপি সবচেয়ে বেশি হয়। অর্থাৎ যখন কোনো সিস্টেম থেকে আর কাজ পাওয়া যায় না তখন তার এনট্রপি হয় সর্বাধিক। আমরা জানি, সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তন সর্বদা সাম্যাবস্থার দিকে পরিচালিত হয়। সুতরাং সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তনে এনট্রপি বৃদ্ধি পায়। যেহেতু প্রকৃতিতে সবকিছুই সাম্যাবস্থা পেতে চায়। তাই বলা যায় যে, জগতে এনট্রপি সর্বদা বৃদ্ধি পাচ্ছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, তাপ উৎসের তাপমাত্রা, T1=727∘C=1000 K
তাপগ্রাহকের তাপমাত্র, T2=227∘C=500 K
তাপ উৎস হতে গৃহীত তাপ, Q1=1000 J
তাপগ্রাহকে বর্জিত তাপ, Q2= ?

আমরা জানি,

Q1T1=Q2T2

বা, ′Q2=T2×Q1T1
বা,Q2=500 K×1000 J1000 K=500 J

ইঞ্জিনের কৃতকাজ, W=Q1−Q2=1000 J−500 J=500 J  অতএব, উদ্দীপকের ইঞ্জিনটির কৃতকাজ 500 J.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, তাপ উৎসের তাপমাত্রা, T1=1000 K
ইঞ্জিনের দক্ষতা, η=60%=0.6
তাপ গ্রাহহকের বর্তমান তাপমাত্রা, T2=500 K
ধরি, কর্মদক্ষতা 60% করতে তাপগ্রাহকের তাপমাত্রা =T2′

এখন, η=T1−T2′T1×100%
বা, 1−T2′T1=60%100%
বা, T2′=(1−0.6)×1000 K=400 K
অতএব, উদ্দীপকের ইঞ্জিনটির তাপগ্রাহকের তাপমাত্রা 100K হ্রাস করে ইঞ্জিনটির দক্ষতার উন্নতি করতে সক্ষম হয়েছিলেন

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি কার্নো ইঞ্জিনের…’ সিলেট বোর্ড ২০২৪ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”