A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি কফিপটে নাড়ানীর…’ সিলেট বোর্ড ২০১৭ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ৫🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি কফিপটে নাড়ানীর সাহায্যে খুব জোরে কফি নাড়া হল। ফলে কফির আয়তন 50 cm³ বৃদ্ধি পেল। একই সময়ে কফিপট হতে 40 J তাপ পরিবহন এবং পরিচলন পদ্ধতিতে নির্গত হল। বায়ুর চাপ = 1 × 105 Nm-2।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পদার্থের একটি নির্দিষ্ট অংশ, তাপগতীয় স্থানাঙ্কের সাহায্যে যার অবস্থার বর্ণনা দেয়া যায় তাদেরকে তাপগতীয় সিস্টেম বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মনে করি, কোনো ইঞ্জিন তাপ উৎস হতে প্রতি চক্রে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে এবং Q2 পরিমাণ তাপ গ্রাহকে বর্জন করে।
তাহলে ইঞ্জিনের দক্ষতা, η=1−Q2Q1
100% দক্ষতার ক্ষেত্রে ইঞ্জিনটি কোনো তাপ বর্জন করতে পারবে না অর্থাৎ Q2 = 0। কিন্তু তাপগতিবিদ্যার ২য় সূত্রে বলা হয়েছে- এমন একটি ইঞ্জিনের পরিকল্পনা কখনোই সম্ভব নয়, যার পূর্ণ আবর্তনে কেবলমাত্র একটি তাপীয় উৎস হতে তাপ সংগৃহীত হবে এবং অন্যত্র কোনো পরিবর্তন ব্যতীত সংগৃহীত তাপের সবটুকুই কাজে রূপান্তরিত করা যাবে। সুতরাং কোনো ইঞ্জিনের দক্ষতা 100% হতে পারে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,
বায়ুর চাপ, P=1×105 N⋅m−2
আয়তন পরিবর্তন, ΔV=50 cm3=50×10−6 m3

কফির উপর কৃত কাজ, W= ?
আমরা জানি,
W=PΔV
=1×105×50×10−6
=5 J (Ans.) 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে পাই, বায়ুর চাপ, P=1×105Nm−2
আয়তন বৃদ্ধি, dV=50×10−6 m3
তাপশক্তি পরিবর্তন, dQ=−40 J

অন্তঃস্থ শক্তির পরিবর্তন dU হলে,
dQ=dU+dW
বা, dQ=dU+PdV
বা, −40=dU+1×105×50×10−6
 বা, dU=−40−5
বা, dU=−45 J

অর্থাৎ তাপশক্তি হাস পাওয়ার দরুন অন্তঃস্থশক্তিও হ্রাস পেয়েছে। সুতরাং এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি কফিপটে নাড়ানীর…’ সিলেট বোর্ড ২০১৭ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”