A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি কণার উপর…’ রাজশাহী বোর্ড ২০২৩ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — ভেক্টর🔢 সৃজনশীল নং ৪৯🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি কণার উপর F→=(−5i^−3j^−6k^)N বল প্রয়োগ করায় কণাটি P (-6, 7, -1) বিন্দু থেকে Q (-3,- 8, 4) বিন্দুতে স্থানান্তরিত হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্রোতের সাথে আড়াআড়িভাবে নদী পাড়ি দিতে চাইলে এমনভাবে চালাতে হবে যেন নৌকা ও স্রোতের লব্ধিবেগ স্রোতের সাথে আড়াআড়ি থাকে।

 যথি নৌকা ও স্রোতের লব্ধিবেগ স্রোতের সাথে লম্ব হয়, সেক্ষেত্রে নৌকার বেগকে অবশ্যই স্রোতের বেগ অপেক্ষা বড় হতে হবে এবং নৌকাটিকে অবশ্যই স্রোতের সাথে স্থূল কোণে যাত্রা শুরু করতে হবে। এতে করে স্রোতের সাথে আড়াআড়িভাবে নদী পাড়ি দেয়া সম্ভব হবে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

P বিন্দুর অবস্থান ভেক্টর, OP→=−6i^+7j^−k^

Q বিন্দুর অবস্থান ভেক্টর, OQ→=−3i^−8j^+4k^

এখানে,

কণাটির আদি বিন্দু, P(-6,7,-1) স্থানান্তরিত হয়ে Q(-3,-8, 4) বিন্দুতে যায়।

∴কণাটির সরণ এর মান  

|PQ→|=32+(−15)2+52

= √259 একক

অতএব, উদ্দীপকের কণাটির সরণ √259 একক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, F→=(−5i^−3j^−6k^)N

'গ' হতে পাই, PQ→=3i^−15j^+5k^

আমরা জানি, কেন্দ্রমুখী বল ও সরণ পরস্পর লম্বঅভিমুখী।

অর্থাৎ উদ্দীপকের বলটি কেন্দ্রমুখী বল হবে যদি বল ও সরণের ডট গুণফল শূন্য হয়।

এখন, 

F→⋅PQ→=(−5i^−3j^−6k^)⋅(3i^−15j^+5k^)

= -15+45-30= 0

উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় যে বল ও সরণের ডট গুণফল শূন্য হয়।

অতএব, উদ্দীপকের উল্লিখিত বলটি কেন্দ্রমুখী বল ছিল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি কণার উপর…’ রাজশাহী বোর্ড ২০২৩ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”