| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘একটি কয়েনের ভর…’ চট্টগ্রাম কলেজ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

একটি কয়েনের ভর 20 gm এবং ব্যাস 2.4 cm এরূপ 25টি কয়েনকে পরস্পরের সাথে দৃঢ়ভাবে আটকিয়ে ১নং চিত্রানুযায়ী ঘুরানো হচ্ছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ না হয় অথবা বলের প্রয়োগবিন্দু যদি সরণের উল্লম্ব অভিমুখে সরে যায় তবে শূন্য কাজ সম্পন্ন হয়।
সূত্রটি ধ্রুব বলের ক্ষেত্রে প্রযোজ্য কাজের সমীকরণ। আমরা জানি, স্প্রিং বলটি একটি পরিবর্তিত বল। এই বলের মান সরণের উপর নির্ভরশীল। অর্থাৎ স্প্রিং এর ক্ষেত্র এর একটি ফাংশন। তাই স্প্রিং কর্তৃক কৃতকাজের ক্ষেত্রে সমীকরণ ব্যবহার করা যায় না।
চিত্র-১ এ 25টি কয়েনকে পরস্পরের সাথে দৃঢ়ভাবে আটকে দিলে এটি একটি নিরেট সিলিন্ডারের ন্যায় কাজ করবে।
তাহলে, নিরেট সিলিন্ডারটির নিজ অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ,
এখানে,
ব্যাসার্ধ,
অতএব, চিত্র-১ অনুযায়ী চক্রগতির ব্যাসার্ধ
চিত্র-১ এর ক্ষেত্রে-
ভর,
ব্যাসার্ধ,
∴ নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক,
চিত্র-২ এর ক্ষেত্রে-
ভর,
ব্যাসার্ধ,
∴ কয়েনটির ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক,
উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায়,
অর্থাৎ, প্রথম ক্ষেত্রে ঘূর্ণন জড়তা বেশি। তাই এটি বেশি সময় ধরে ঘুরবে। সুতরাং যেকোনো ১টি কয়েনকে (চিত্র-২ অনুযায়ী) এবং পরে (চিত্র-১' অনুযায়ী) সমপরিমাণ টর্ক প্রয়োগে ঘুরালে চিত্র-১ অনুযায়ী ঘুরানোর ক্ষেত্রে ঘূর্ণন বেশি সময় ধরে বজায় থাকবে।