| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘একটি কূপের গভীরতা…’ কুমিল্লা বোর্ড ২০২১ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

একটি কূপের গভীরতা এবং ব্যাসার্ধ যথাক্রমে 10m এবং 3.44m। একটি ইঞ্জিন 3 মিনিটে কূপটি পানিশূন্য করতে পারে। পরে ইঞ্জিনটিকে 1200kg ভরের একটি গাড়ির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হলো।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
অনুভূমিক রাস্তা বা রেললাইনে মোড় বা বাঁক নিতে হলে বাঁকের স্থলে রাস্তার বাঁকের ভেতরের দিকে নিচু এবং বাইরের দিকে উঁচু করে রাস্তা ঢালু করা থাকে। একে রাস্তার ব্যাংকিং বলে। বাঁকের ভেতরের দিকে রাস্তা যে কোণে ঢালু থাকে, তাকে ব্যাংকিং কোণ বলে।
পানি ভর্তি বালতি উলম্ব তলে ঘুরাতে থাকলে উহার পানি পড়ে যায় না।নিচে এর কারণ ব্যাখ্যা করা হলোঃ
বালতির ঘূর্ণনের কারণে উহাতে রক্ষিত পানির উপর কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া বল ক্রিয়া করে, যা পানিকে তার ওজনের বিরুদ্ধে ঊর্ধ্বদিকে টেনে রাখে। কাজেই বালতি সম্পূর্ণ উপুড় হওয়া সত্ত্বেও পানি পড়ে না।
উল্লম্ব তলে যেকোনো বস্তুকে ঘোরানোর জন্য মানের কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। এর প্রতিক্রিয়া স্বরূপ একটি কেন্দ্রবিমুখী। বলের উদ্ভব হয় যা কেন্দ্রমুখী বলের বিপরীতে ক্রিয়া করে কিন্তু এর মান Fc এর সমান। উল্লম্ব তলে পানি ভর্তি বালতিকে দ্রুত ঘোরালে Fc এর মান বেড়ে যায়। ফলে তা ওজন mg এর চেয়ে বেশি থাকে বলে পানি পড়ে যায় না।
এখানে,
গভীরতা,F = 10 m
কার্যকর বা গড় উচ্চতা,
ব্যাসার্ধ,r = 3.44 m
সময়,t = 3 min
= (3 × 60) s
= 180 s
পানির ঘনত্ব,P = 1000 kgm2
ভর, m = Pv
= Pπr2F
আমরা জানি,
কৃত কাজ, W= mgh
= Pπr2Fgh
= 1000×3.1416×
(3.44)2×10×9.8×5
= 18216240 j
সুতরাং, কূপের ক্ষেত্রে ইঞ্জিন দ্বারা কৃতকাজ 18216240 j
'গ' হতে পাই,
ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজ,W= 18216240 j
সুতরাং ইঞ্জিনটির ক্ষমতা,
W=Pt
=101202.288*2.4
=242885.49 J
ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজ,W= গাড়ির গতিশক্তি Ek
এখন, কাজ শক্তি উপপাদ্য অনুসারে গাড়িটিকে স্থির অবস্থা থেকে 20 ms-1 উন্নীত করার জন্য প্রয়োজনীয় কৃতকাজ গাড়ির গতিশক্তির পরিবর্তনের সমান হবে।