A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি মহাসাগর যার…’ ঢাকা বোর্ড ২০১৭ – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ভূগোল📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ ভূগোল🧩 অধ্যায় ৮ম অধ্যায় — সমুদ্রস্রোত ও জোয়ারভাটা🔢 সৃজনশীল নং ২🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি মহাসাগর যার পশ্চিম দিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং দক্ষিণ পূর্বদিকে ওশেনিয়া অঞ্চলের বৃহত্তম দেশটি অবস্থিত। উক্ত মহাসাগরের উত্তর অংশের স্রোত ঋতুভেদে দিক পরিবর্তন করে প্রবাহিত হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সমুদ্রের উপরিভাগের পানিরাশি বায়ুপ্রবাহের একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হওয়াকে সমুদ্রস্রোত বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বায়ুপ্রবাহ উষ্ণ সমুদ্রস্রোতের উপর দিয়ে প্রবাহিত হলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প সংগ্রহ করে। যা উপকূল অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। যেমন- উষ্ণ উপসাগরীয় স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আবার, শীতল সমুদ্রস্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক বলে বৃষ্টিপাত ঘটায় না। সুতরাং বলা যায়, জলবায়ুর উপর সমুদ্রস্রোতের যথেষ্ট প্রভাব রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত মহাসাগরটি ভারত মহাসাগর। এ মহাসাগরের উত্তর অংশের স্রোত মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় ঋতুভেদে ভিন্ন ভিন্ন দিক হতে প্রবাহিত হয়।

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর ভারত মহাসাগরের উত্তর উপকূল বরাবর যে স্রোত প্রবাহিত হয় তাকে মৌসুমি স্রোত বলে। গ্রীষ্মকালে এটি পশ্চিম থেকে পূর্বদিকে এবং শীতকালে একই পথে বিপরীত দিকে প্রবাহিত হয়। মৌসুমি স্রোত দুই প্রকার। যথা- গ্রীষ্মকালীন ও শীতকালীন মৌসুমি স্রোত।
গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সোমালি স্রোত আফ্রিকার পূর্ব উপকূল হতে প্রথমে আরব সাগর এবং পরে ভারতের পশ্চিম উপকূল দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়। পরবর্তীতে শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্ব দিক ঘুরে ভারতের পূর্বে উপকূল দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে। এটি গ্রীষ্মকালীন মৌসুমি স্রোত নামে পরিচিত।
আবার শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালীন মৌসুমি স্রোতটি আর থাকে না। কিন্তু এর পথ অনুসরণ করে একটি বিপরীতমুখী স্রোতের সৃষ্টি হয়। এ স্রোতটি উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর অধীনে চলে যায়। এটি সম্পূর্ণরূপে গ্রীষ্মকালীন মৌসুমি স্রোতের পথ অনুসরণ করে আরব সাগর ঘুরে আফ্রিকার সোমলিয়ার দক্ষিণ প্রান্ত পর্যন্ত অগ্রসর হয়। এটি শীতকালীন মৌসুমি স্রোত নামে পরিচিত।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমি বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয় বলে ভারত মহাসাগরের উত্তর অংশের স্রোতও এ বায়ুপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ঋতুভেদে ভিন্ন ভিন্ন দিক হতে প্রবাহিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি মহাসাগর যার…’ ঢাকা বোর্ড ২০১৭ – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)”