| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘একটি n-p-n ট্রানজিস্টরকে…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৬ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

একটি n-p-n ট্রানজিস্টরকে সাধারণ নিঃসারক বিন্যাসে সজ্জিত করা হলো। এক্ষেত্রে নিঃসারক প্রবাহ 1.75 mA এবং পীঠ প্রবাহ 0.07 mA পাওয়া গেল। পরবর্তীতে সাধারণ পীঠ বিন্যাসে নিঃসারক প্রবাহ এবং সংগ্রাহক প্রবাহ 4 গুণ করা হলো।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১০
p-n জাংশনে যদি কোনো বহিঃস্থ ভোল্টেজ বা বিভব পার্থক্য প্রয়োগ করা হয় তাহলে যদি তড়িৎ প্রবাহ ঘটে তবে ওই প্রয়োগকৃত বহিঃস্থ ভোল্টেজই হলো বায়াস ভোল্টেজ।
ট্রানজিস্টরের অ্যামিটার-বেস ও বেস-কালেক্টর বায়াসিং সমন্বয় করে ট্রানজিস্টরকে সুইচ হিসেবে কাজে লাগানো যায়। ট্রানজিস্টরের বেস-কালেক্টর জংশনকে সম্মুখী ঝোঁকে রেখে অ্যামিটার-বেস জংশনকে - সম্মুখী ও বিমুখী ঝোঁক প্রদান করে একে সুইচ হিসেবে কাজে লাগানো যায়। অ্যামিটার-বেস জংশন যখন সম্মুখী ঝোঁক প্রাপ্ত হয় তখন এটি বন্ধ সুইচের ন্যায় এবং অ্যামিটার-বেস জংশন যখন বিমুখী ঝোঁক প্রাপ্ত হয় তখন ট্রানজিস্টরটি খোলা সুইচের ন্যায় কাজ করে।
দেওয়া আছে, ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক সংযোগ থাকা অবস্থায়, পীঠ প্রবাহ,
নিঃসারক প্রবাহ,
প্রবাহ লাভ, ?
সংগ্রাহক প্রবাহ হলে, আমরা জানি,
বা,
আবার,
অতএব, উদ্দীপক অনুযায়ী ট্রানজিস্টরটির প্রবাহ লাভ এর মান 24.
‘গ’ হতে, ১ম ক্ষেত্রে প্রবাহ লাভ,
২য় ক্ষেত্রে :
নিঃসারক প্রবাহ,
সংগ্রাহক প্রবাহ, গ হতে
পীঠ প্রবাহ, ?
আমরা জানি,
বা,
∴ ২য় ক্ষেত্রে প্রবাহ লাভ,
এখানে,
অর্থাৎ, সাধারণ পীঠ সংযোগের ক্ষেত্রে নিঃসারক এবং সংগ্রাহক প্রবাহ 4 গুণ করলে প্রবাহ লাভ সাধারণ নিঃসারক সংযোগের প্রবাহ লাভের সমান হয়।
অতএব, বিবর্ধক হিসেবে সাধারণ নিঃসারক বিন্যাস ও সাধারণ পীঠ বিন্যাস সমানভাবে কার্যকর।