A. Nayan
A. Nayan
14 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি নিরপেক্ষ ছক্কা…’ ঢাকা বোর্ড ২০২৬ – সম্ভাবনা, উচ্চতর গণিত (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: উচ্চতর গণিত📖 ১৩তম অধ্যায়🔢 সৃজনশীল নং: ৩৪🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি নিরপেক্ষ ছক্কা ও দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথেই নিক্ষেপ করা হয়।

উত্তর:

তিনটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ পরীক্ষার নমুনাক্ষেত্র,
S={HHH,HHT,HTH,HTT,THH,THT,TTH,TTT}
মোট নমুনা বিন্দুর সংখ্যা =8টি।

মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার অনুকূল ফলাফল =2টি।
যথা: HHH,TTT

মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা =28=14

নির্ণেয় সম্ভাবনা 14

উত্তর:

একটি ছক্কা ও দুইটি মুদ্রা নিক্ষেপের পরীক্ষাকে তিনটি ধাপ হিসেবে বিবেচনা করি। প্রথম ধাপে ছক্কা নিক্ষেপে 6টি ফলাফল {1,2,3,4,5,6} আসতে পারে। পরবর্তী দুইটি ধাপের প্রত্যেকটিতে 2টি ফলাফল H অথবা T আসতে পারে। তাই পরীক্ষার মোট ফলাফলকে Probability Tree এর সাহায্যে নির্ণয় করা হয়।

নমুনাক্ষেত্রটি: S={1HH,1HT,1TH,1TT,2HH,2HT,2TH,2TT,3HH,3HT,3TH,3TT,4HH,4HT,4TH,4TT,5HH,5HT,5TH,5TT,6HH,6HT,6TH,6TT}

মোট নমুনা বিন্দুর সংখ্যা =24টি

জোড় সংখ্যার সাথে কমপক্ষে একটি H পাওয়ার অনুকূল ফলাফল =9টি।
যথা: 2HH,2HT,2TH,4HH,4HT,4TH,6HH,6HT,6TH

জোড় সংখ্যার সাথে কমপক্ষে একটি H পাওয়ার সম্ভাবনা =924=38

নির্ণেয় সম্ভাবনা 38

উত্তর:

খ-হতে প্রাপ্ত, Sample space (নমুনাক্ষেত্র):
S={1HH,1HT,1TH,1TT,2HH,2HT,2TH,2TT,3HH,3HT,3TH,3TT,4HH,4HT,4TH,4TT,5HH,5HT,5TH,5TT,6HH,6HT,6TH,6TT}

মোট নমুনা বিন্দুর সংখ্যা =24টি

জোড় সংখ্যার সাথে সর্বোচ্চ দুটি H অথবা বিজোড় সংখ্যার সাথে সর্বোচ্চ দুটি T পাওয়ার অনুকূল ফলাফল =24টি।

যথা: 2HH,2HT,2TH,2TT,4HH,4HT,4TH,4TT,6HH,6HT,6TH,6TT,1TT,1TH,1HT,1HH,3TT,3TH,3HT,3HH,5TT,5TH,5HT,5HH

জোড় সংখ্যার সাথে সর্বোচ্চ দুটি H অথবা বিজোড় সংখ্যার সাথে সর্বোচ্চ দুটি T পাওয়ার সম্ভাবনা =2424=1

নির্ণেয় সম্ভাবনা 1

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি নিরপেক্ষ ছক্কা…’ ঢাকা বোর্ড ২০২৬ – সম্ভাবনা, উচ্চতর গণিত (এসএসসি)”