A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি অণুবীক্ষণ যন্ত্রের…’ রাজশাহী কলেজ ২০২৬ – জ্যামিতিক আলোকবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — জ্যামিতিক আলোকবিজ্ঞান🔢 সৃজনশীল নং ২১🏢 প্রতিষ্ঠান রাজশাহী কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 cm ও 5 cm । একটি বস্তু অভিলক্ষ্য থেকে 1.1 cm দূরে রাখা হয়েছে। চূড়ান্ত প্রতিবিম্বটি অভিনেত্রের আলোককেন্দ্র থেকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ( 25 cm ) গঠিত হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90∘ হয় এবং প্রতিসরিত রশ্মি দুই মাধ্যমের বিভেদতল ঘেষে যায় তাকে ক্রান্তি কোণ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদের্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। প্রতিসরণাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যের ব্যাস্তানুপাতিক হওয়ায় লাল আলোর জন্য প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম এবং বেগুনি আলোর জন্য সবচেয়ে বেশি। সুতরাং প্রিজমের প্রতিসরণাঙ্ক আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, অভিলক্ষ্যের ফোকাস দূরত্ব, f0=1 cm
অভিলক্ষ্য হতে বস্তুর দূরত্ব, uo=1.1 cm
অভিলক্ষ্য হতে বিম্বের দূরত্ব, vo= ?
আমরা জানি,

1f0=1u0+1v0

বা, 1v0=1f0−1u0=11−11.1=111

∴v0=11 cm

অতএব, অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব 11 cm.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, অভিনেত্র হতে প্রতিবিম্বের দূরত্ব, ve=−25 cm

অভিনেত্রের ফোকাস দূরত্ব, fe=5 cm

অভিনেত্র হতে বস্তুর দূরত্ব, ue= ?

আমরা জানি,

1fe=1ue+1ve

বা, 1ue=1fe−1ve=15−1−25

বা, ue=4.167 cm

 

‘গ’ থেকে পাই,

v0=11 cm

আবার, নলের দৈর্ঘ্য,

L=v0+ue

=(11+4.167)

=15.167 cm

 

এখন, চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে অর্থাৎ, ve=∝ গঠিত করতে হলে,

1fe=1ue+1ve=1ue+1∝

বা, ue=fe=5 cm হতে হবে

এবং যেহেতু নলের দৈর্ঘ্য অপরিবর্তীত রাখতে হবে। সেক্ষেত্রে অভিলক্ষ্য থেকে বিম্বের দূরত্ব হতে হবে,

L=v0+ue

বা, v0=L−ue=15.167−5=10.167 cm

অতএব, অভিলক্ষ্য থেকে বস্তুর অবস্থান হবে,

1f0=1u0+1v0

বা, 1u0=1f0−1v0=11−110.167
বা, u0=1.109 cm
সুতরাং, বলা যায় উদ্দীপকের যন্ত্রটির নল বা নলের দৈর্ঘ্য অপরিবর্তীত রেখে চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে গঠিত হবে যদি রস্তুকে অভিলক্ষ্য থেকে 1.109 cm দুরে রাখা হয় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি অণুবীক্ষণ যন্ত্রের…’ রাজশাহী কলেজ ২০২৬ – জ্যামিতিক আলোকবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”