A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি পানিপূর্ণ কূয়ার…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৩🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি পানিপূর্ণ কূয়ার গভীরতা 20 m ও ব্যাস 2 m। কুয়াটিকে পানিশূন্য করার জন্য 5 HP-এর একটি পাম্প লাগানো হল। অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতাসম্পন্ন আর একটি পাম্প লাগানো হল।  টর্কের সংজ্ঞা দাও।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যা কোনো অঘূর্ণনশীল বস্তুতে ঘূর্ণন সৃষ্টি করে বা ঘূর্ণনশীল বস্তুর কৌণিক বেগের পরিবর্তন করে অর্থাৎ কৌণিক ত্বরণ সৃষ্টি করে তাকে টর্ক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কেপলারের ২য় সূত্রানুসারে যেকোনো গ্রহ এবং সূর্যের সাথে সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে।

অর্থাৎ, dA=12rvdt বা, dAdt=12vr= ধ্রুবক। অর্থাৎ দেখা যায়, যে 12vr রাশিটি ধ্রুব থাকে। যা নির্দেশ করে পৃথিবী সূর্যের নিকটবর্তী হলে (r কমলে) বেগ (v) বৃদ্ধি পাবে এবং দূরবর্তী হলে (r বাড়লে) বেগ (v) হ্রাস পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে পাই,

কুয়ার গভীরতা, l=20 m
কুয়ার ব্যাসার্ধ, r=22 m=1 m
১ম পাম্পের ক্ষেত্রে,
উত্তলিত পানির আয়তন, V=πr2l2=3.1416×(1 m)2×20 m2
=31.416 m3

উত্তলিত পানির ভর, m=Vρ=31.416×1000=3.1416×104 kg পাनिর গড় সরণ, h=l4=204=5 m
১ম পাম্প দ্বারা সম্পাদিত কাজ,
W=mgh
=31.416×103×9.8×5
=1.54×106 J (Ans.) 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে পাই,
উভয় পাম্পের ক্ষমতা, P=5HP=5×746=3730 Watt
উভয় ক্ষেত্রেই উত্তলিত পানির ভর, m=3.1416×104 kg

১ম ক্ষেত্রে গড় সরণ, h1=l4=204=5 m
২য় ক্ষেত্রে গড় সরণ, h2=3l4=3×204=15 m
১ম ও ২য় পাম্প দ্বারা পানি তুলতে যথাক্রমে t1 ও t2 সময় লাগলে,
১ম ক্ষেত্রে, P=W1t1

∴t1=mgh1P=31.416×103×9.8×53730
=412.70 s

২য় ক্ষেত্রে, P=W2t2
∴t2=mgh2P=31.416×103×9.8×153730
=1238.11 s

গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায়, t1<t2
অতএব, ১ম ও ২য় পাম্প দ্বারা পানি তুলতে একই সময় লাগবে না, ২য় পাম্প দ্বারা পানি তুলতে সময় বেশি লাগবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি পানিপূর্ণ কূয়ার…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”