A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি পানিপূর্ণ কুয়ার…’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৫ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৭৩🏢 প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 m এবং ব্যাস 2 m। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 5 HP ক্ষমতার একটি পাম্প লাগানো হলো। কুয়ার উপরের 14 অংশ পানি তোলার পর পাম্পটি বন্ধ হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতাসম্পন্ন আর একটি পাম্প লাগানো হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের ক্রিয়ার বিপরীত দিকে সরে যায় বা বলের দিকে সরণের ঋণাত্মক উপাংশ থাকে তবে যে কাজ সম্পাদিত হয় তাকে ঋণাত্মক কাজ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করা হলে বস্তুটির যদি প্রয়োগকৃত বলের দিকের সাথে θ কোণ উৎপন্ন করে s পরিমাণ সরণ ঘটে তবে কৃতকাজ, W=Fscos⁡θ এখন, বল প্রয়োগে যদি বস্তুটির সরণ বলের লম্ব বরাবর হয় তবে ঐ বলের দ্বারা কোনো কাজ হয় না। কেননা, এই ক্ষেত্রে θ=90∘ হওয়ায় W=Fscos⁡90∘=0। অর্থাৎ, বল ও সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, পানির ঘনত্ব, ρ=1000 kg m−3

কুয়ার গভীরতা, l=20 m

ব্যাসার্ধ, r=2 m2=1 m

কুয়ার সম্পূর্ণ পানির ভর,

m=ρπr2l=1000×3.1416×(1)2×20=62832 kg

কুয়ার উপরের 14 অংশের ভরকেন্দ্রের সরণ,

∴ প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজ,

W1=m4×g×h=628324×9.8×2.5

=384846 J.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে পাই, ১ম পাম্প দ্বারা সম্পাদিত কাজ, W1=384846 J

ধরি, এই কাজে ১ম পাম্পের t1 সময় লেগেছিলো।

এখানে, পাম্পের ক্ষমতা,

P=5 HP = 5 × 746 W = 3730 W

 

∴P=W1t1

বা, t1=W1P=3848463730=103.17 s

∴ অবশিষ্ট পানির ভরকেন্দ্রের সরণ,

এখানে, সম্পূর্ণ পানির ভর, m = 62832 kg ['গ' হতে]

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2

২য় পাম্পটির t2 সময় লাগলে,

∴P=W2t2=3 m4ght2

বा, t2=3 mgh4P

=3×62832×9.8×12.54×3730

=1547.64 s

গাণিতিক বিশ্লেষণে দেখা যায় t2>t1

অতএব, ২য় ক্ষেত্রে পানি তুলতে ১ম ক্ষেত্র অপেক্ষা অনেক বেশি সময় লাগবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি পানিপূর্ণ কুয়ার…’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৫ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”