A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে…’ ২০২৫ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৮৩📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে বিজ্ঞানীরা U−235 ব্যবহার করে। এক বছর পর প্রতিমোল অর্থাৎ 6.02×1023 টি পরমাণু ভেঙে 1.02×1023 টি পরমাণু অক্ষত থাকে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর তার গঠনকারী উপাদানসমূহের যুক্তাবস্থার ভরের যোগফল অপেক্ষা কিছুটা কম হতে দেখা যায়। ভরের এই পার্থক্যই ভরত্রুটি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অর্ধায়ু ও ক্ষয় ধ্রুবক এর মধ্যে সম্পর্ক নিম্নরূপ-তেজস্ক্রিয় রূপান্তর বা সূচকীয় সূত্র হতে,

আমরা জানি,

N=N0e−λt ......... (1)

যখন t=T12 তখন N=N02

∴N02=N0e−λT1 [নং সমীকরণ হতে]

বা, 12=e−λT12

বা, −λT12=ln⁡12

বা, −λT12=ln⁡1−ln⁡2=−ln⁡2[∵ln⁡1=0]

বা, T12=ln⁡2λ=0.693λ

অর্থাৎ তেজক্রিয় পদার্থের অর্ধায়ু এর ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। 

এটিই নির্ণেয় সম্পর্ক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, প্রারম্ভিক পরমাণু সংখ্যা, N0=6.02×1023.

সময়, t=1yr

অক্ষত পরমাণু সংখ্যা, N=1.02×1023

আমরা জানি,

N=N0e−λt

বা, e−λt=NN0

বা, λ=ln⁡(N0 N)t=ln⁡(6.02×10231.02×1023)1yr=1.78yr−1 

সুতরাং, অর্ধায়ূ, T12=0.693λ=0.6931.78yr−1=0.39yr

অতএব, উদ্দীপক অনুসারে U−235 এর অর্ধায়ু 0.39 বছর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে প্রারম্ভিক পরমাণু সংখ্যা, N0=6.02×1023 টি 

১ম এক বছর পর অক্ষত পরমাণু সংখ্যা, N=1.02×1023 টি

১ম বছর, t=1yr; ২য় বছর, t′=1yr

ধরি, পরবর্তী এক বছর তথা ২য় বছর পর অক্ষত পরমাণু সংখ্যা, N′ 

‘গ’ হতে পাই,

অবক্ষয় ধ্রুবক,

λ=1.78yr−1

সুতরাং সূত্রানুসারে,

N′=Ne−λt=1.02×1023×e−1.78yr−1×1yr=1.72×1022 J

∴ পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা

ΔN′=N−N′=(1.02×1023−1.72×1022)টি =8.48×1022

পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা

ΔN=Nθ−N=(6.02×1023−1.02×1023)

=5×1023t

উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যাচ্ছে, ΔN′≠ΔN

অতএব, পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যার সমান হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে…’ ২০২৫ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”