A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি পাত্র বিশুদ্ধ…’ বরিশাল বোর্ড ২০২৪ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ৫৩🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি পাত্র বিশুদ্ধ পানি দ্বারা পূর্ণ করা হলো। পাত্রের গভীরতা 20 m। 0.08 m³ আয়তনের একটি বায়ু বুদবুদ পাত্রের তলদেশ থেকে উপরে উঠে এলো। পরবর্তীতে পানির পরিবর্তে পাত্রটি অন্য একটি তরল দ্বারা পূর্ণ করা হলে বুদবুদ তলদেশ থেকে উপরে আসলে এর ব্যাসার্ধ 2 গুণ হয়ে যায়। [ভূ-পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 105 Nm¯² এবং পানির ঘনত্ব 1000 kgm-3]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সকল গ্যাস গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রায় ও চাপে বয়েল ও চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 85% বলতে আমরা বুঝি-

(i) বায়ুর তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের ঐ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার শতকরা 85 ভাগ জলীয় বাষ্প বায়ুতে আছে।

(ii) বায়ুর তাপমাত্রা ঐ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ একই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100 ভাগের 85 ভাগ অর্থাৎ 85100 অংশ।

(iii) ঐ বায়ুর শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100 ভাগের 85 ভাগ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, পাত্রের গভীরতা, h=20 m

ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ, P1=105 N m−2

পানির ঘনত্ব, ρ=1000 kg m−3
পানির তলদেশে বুদবুদের আয়তন, V2=0.08 m3
পানির তলদেশে বুদবুদের চাপ, P2=P1+hρg

পানির উপরিতলে বুদবুদের আয়তন, V1= ?

 

আমরা জানি,

বাবাP1V1=P2V2 বা, V1=(P1+hρg)×V2P1 বা, V1=(105+20×1000×9.8)×0.08105=0.2368 m3

অতএব, বিশুদ্ধ পানির ক্ষেত্রে পাত্রের উপরিপৃষ্ঠে বুদবুদের আয়তন 0.2368 m³ ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, পাত্রের গভীরতা, h=20 m
ভূপৃষ্ঠে বায়ুমন্ডলের চাপ, P1=105Nm−2
অজানা তলের ঘনত্ব =ρ1
তরলের তলদেশে চাপ, P2=P1+hρ1g

 

তরলের তলদেশে বুদবুদের ব্যাসার্ধ r হলে আয়তন, 

V2=43πr3

তরলের উপরিতলের বুদবুদের আয়তন,

V1=43π(2r)3=8×43πr3=8×V2

 

আমরা জানি,

P1V1=P2V2

বা, P1×8×V2=(P1+hp1g)×V2
বা; 8P1=(P1+hρ1 g)
বা, ρ1=8P1−P1hg=7P1hg=7×10520×9.8=3571.43 kg m−3
কিন্তু বিশুদ্ধ পানির ঘনত্ব, ρ=1000 kg m−3
অর্থাৎ, ρ1>ρ

সুতরাং, উদ্দীপকে ব্যবহৃত তরলটি পানির চেয়ে ভারী।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি পাত্র বিশুদ্ধ…’ বরিশাল বোর্ড ২০২৪ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”