A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি পতাকা আনতেপদ্মা-মেঘনা-যমুনায়,…’ রাজশাহী বোর্ড ২০২৬ – তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি পতাকা আনতে

পদ্মা-মেঘনা-যমুনায়, ব্রহ্মপুত্রে-শীতলক্ষ্যায়-বুড়িগঙ্গায়,

কপোতাক্ষে-কুশিয়ারায়-করতোয়ায়

বয়ে গেল অন্তহীন রক্তের প্রপাত

একটি পতাকা আনতে চর ঈশ্বরদিয়ার কাশবন

শিহরিত হল লাশের উপরে হুমড়ি-খেয়ে-পড়া

শৃগালদলের উন্মত্ত উল্লাসে।

উত্তর:

অবুঝ শিশু পিতা-মাতার লাশের উপর হামাগুড়ি দিল।

উত্তর:

"ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর" কথাটি পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে পশুরাও প্রতিবাদ করেছিল এই অর্থে বলা হয়েছে।

'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় মুক্তিযুদ্ধকালে বাংলার মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার চিত্র তুলে ধরা হয়েছে। সব শ্রেণির মানুষ তাদের বর্বরতার শিকার হয়। তাদের বর্বরতায় পশুরাও যেন প্রতিবাদ করেছিল। যার প্রেক্ষিতে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর:

উদ্দীপকে 'শৃগালদলের উন্মত্ত উল্লাসে' বলতে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় উল্লিখিত পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালিদের উপর নিপীড়নের বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার চিত্র তুলে ধরা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানিদের অত্যাচারে মানুষের পাশাপাশি প্রকৃতিও যেন আর্তনাদ করে উঠেছিল।

উদ্দীপকের কবিতাংশে স্বাধীনতা সংগ্রামে এ দেশের মানুষের আত্মত্যাগের বিষয়টি ফুটে উঠেছে। একটি স্বাধীন পতাকা আনতে এ দেশের নদী গুলোতে বয়ে গেছে রক্তের প্রপাত। সারি সারি পড়ে থাকা লাশের উপর উন্মত্ত উল্লাস করতে গিয়ে শৃগালদলও যেন শিহরিত হয়। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযঞ্জের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। এভাবে উদ্দীপকের শৃগাল দলের শিহরিত হওয়ার বিষয়টি 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বর্ণিত পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালিদের উপর নিপীড়নের বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর:

অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করায় উদ্দীপকে "হাজার লাশের বিনিময়ে পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ” মন্তব্যটি উদ্দীপক ও 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার আলোকে যথার্থ।

'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতার জন্য বাঙালির আত্মত্যাগের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। স্বাধীন বাংলাদেশের পতাকার জন্য করতে হয়েছে অপরিসীম আত্মত্যাগ। লাখো বাঙালির প্রাণের বিনিময়ে তবেই অর্জিত হয়েছে স্বাধীনতা।

উদ্দীপকের কবিতাংশে স্বাধীন বাংলাদেশের পতাকা অর্জনে বাঙালির আত্মত্যাগের চিত্র তুলে ধরা হয়েছে। নদীমাতৃক বাংলাদেশের সব নদীর পানিসম রক্তের বিনিময়ে যেন অর্জিত হয়েছে স্বাধীনতা। হাজারো লাশের স্তূপের ওপর শিয়ালদের উন্মত্ত উল্লাস একথাই প্রমাণ করে হাজারো লাশের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।

উদ্দীপকের এই বিষয়টির ইঙ্গিত 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায়ও রয়েছে।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি পতাকা আনতেপদ্মা-মেঘনা-যমুনায়,…’ রাজশাহী বোর্ড ২০২৬ – তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)”