A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি রাস্তা 115…’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৮৪🏢 প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি রাস্তা 115 m ব্যাসার্ধে বাঁক নিয়েছে। ঐ স্থানে রাস্তাটি 5 m চওড়া এবং ভেতরের কিনারা হতে বাইরের কিনারা 0.4 m উঁচু। রাস্তার ঘর্ষণ সহগ 0.2 এবং ঐ স্থানে অভিকর্ষজ ত্বরণ g=9.8 m s−2

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো- দুই বা ততোধিক বস্তুতে ক্রিয়া-প্রতিক্রিয়া ছাড়া অন্যকোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে কোনো নির্দিষ্ট দিকে ঐ বস্তুগুলোর মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাত গুটানো অবস্থায় ঘুরা বেশি ঘূর্ণন সৃষ্টি করে। কারণ হাত প্রসারিত অবস্থায় ঘুরলে জড়তার ভ্রামক বেশি হয়। আর হাত গুটানো অবস্থায় ঘুরলে জড়তার ভ্রামক কম হয়। তাই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র L=Iω অনুসারে নির্দিষ্ট মানের কৌণিক ভরবেগের জন্য I কমলে ω বাড়ে। আর তাই হাত গুটার্নো অবস্থায় ঘুরলে কৌণিক বেগ ω বেশি হয় অর্থাৎ বেশি কৌণিক বেগ সৃষ্টি হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, রাস্তার প্রস্থ, d = 5 m রাস্তার ভেতরের কিনারা হতে বাইরের কিনারার উচ্চতা, h = 0.4m

ধরি, ব্যাংকিং কোণ θ1

আমরা জানি,

sin⁡θ1=hd=0.45∴θ1=4.59∘

অতএব, উদ্দীপকের রাস্তার ব্যাংকিং কোণ θ1=4.59∘

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অনুভূমিক রাস্তায় বাঁক নেওয়ার ক্ষেত্রে রাস্তার ঘর্ষণ বল প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের সরবরাহ করে।

এখানে, বাঁকের ব্যাসার্ধ, r=115 m

রাস্তার ঘর্ষণ সহগ, μ=0.2

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2

গাড়ির ভর ও বেগ যথাক্রমে m ও v

প্রশ্নমতে,

mv2r=μmg

বা, v2r=μg

বা, v2=μgr=0.2×9.8×115

∴v=15.013 m s−1

অতএব, উক্ত বাঁকে ব্যাংকিং না থাকলে সর্বোচ্চ 15.013 m s−1 বেগে ঐ স্থানে নিরাপদে বাঁক নেওয়া সম্ভব হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি রাস্তা 115…’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”