A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি রাস্তার প্রস্থ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ১১৪🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি রাস্তার প্রস্থ 3.65 m এবং বাঁকের ব্যাসার্ধ 170 m। একটি সতর্কতা বোর্ডে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 30 kim h¯¹ নির্দেশিত আছে। একজন বাইক চালক উক্ত বাঁকে 60 km h¯¹ বেগে মোটর বাইক চালাতে ইচ্ছুক। (g = 9.81 ms¯²)

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে প্রত্যেকটি কণার দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে জড়তার ভ্রামক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো স্প্রিং এর বল ধ্রুবক 2200 N m-1 এর অর্থ হলো কোনো  স্প্রিং এর মুক্ত প্রান্তের 1 m সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীত দিকে 2200 N বল প্রয়োগ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, রাস্তার প্রস্থ, d = 3.65 m

বাঁকের ব্যাসার্ধ, r = 170 m
গাড়ির সর্বোচ্চ গতিসীমা, v = 30 km h¯¹ = 8.333 m s¯¹ 
অভিকর্ষজ ত্বরণ, g = 9.81 ms -2

এখন, রাস্তার ব্যাংকিং কোণ θ হলে,

tan⁡θ=v2rg

বা, θ=tan−1⁡((8.333 ms−1)2170 m×9.81 ms−2)=2.4∘

আবার, রাস্তার ভিতর অপেক্ষা বাহিরের অংশের উচ্চতা h হলে,

চিত্র হতে, sin⁡θ=hd

বা, h=3.65 m×sin⁡2.4∘=0.153 m

অতএব, উদ্দীপকের বাঁকে রাস্তার ভিতর অপেক্ষা বাহিরের অংশের উচ্চতা 0.153 m.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, বাঁকের ব্যাসার্ধ, r = 170 m

বাইকের বেগ, v′=60 km h−1=16.667 m s−1.

অভিকর্ষজ ত্বরণ, g = 9.81 m s-2

রাস্তার ব্যাংকিং কোণ, θ = 2.4° ......... [গ হতে]

ধরি, বাঁকটি নিরাপদে অতিক্রম করতে প্রয়োজনীয় ব্যাংকিং কোণ = θ′

এখন, tan⁡θ′=v′2rg

বা, θ′=tan−1⁡v′2rg=tan−1⁡((16.667 ms−1)2170 m×9.81 ms−2)=9.457∘

 

অতএব, উদ্দীপকের বাইক চালক রাস্তার উল্লম্বের সাথে (9.457° – 2.4°) বা, 7.057° কোণে হেলে বাইক চালালে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি রাস্তার প্রস্থ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”