| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘একটি স্বয়ংক্রিয় পাম্প…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৪ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

একটি স্বয়ংক্রিয় পাম্প অঙ্গের সংকোচন প্রসারণের মাধ্যমে মানবদেহে রক্ত সঞ্চালন হয়। কিছু কপাটিকা ও নোডের মাধ্যমে অঙ্গটির কার্যক্রম নিয়ন্ত্রিত হয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে অলিন্দ ও নিলয়দ্বয়ের পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের যে চক্রাকার পুনরাবৃত্তি ঘটে তাই হলো কার্ডিয়াক
চক্র।
যে প্রক্রিয়ায় মানুষের রক্তবাহিকতায় অবস্থিত চাপ সংবেদী স্নায়ুপ্রান্ত অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে, কেন্দ্রীয় রক্তবাহিকায় বহন করে হৃদস্পন্দন মাত্রা ও শক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিকীকরণ করে তাকে ব্যারোরিফ্লেক্স বলে। সকল মেরুদণ্ডী প্রাণীর রক্তবাহিকায় এই রিফ্লেক্স থাকে।
যে প্রক্রিয়ায় মানুষের রক্তবাহিকতায় অবস্থিত চাপ সংবেদী স্নায়ুপ্রান্ত অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে, কেন্দ্রীয় রক্তবাহিকায় বহন করে হৃদস্পন্দন মাত্রা ও শক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিকীকরণ করে তাকে ব্যারোরিফ্লেক্স বলে। সকল মেরুদণ্ডী প্রাণীর রক্তবাহিকায় এই রিফ্লেক্স থাকে।
উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণ সৃষ্টি করার জন্য এর গঠনে স্বতঃপ্রণোদনা দানকারী ও সমন্বয়কারী কয়েকটি নোড রয়েছে। স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণকারী এসব নোডসমূহের কার্যাবলি নিচে বিশ্লেষণ করা হলো-
সাইনো অ্যাট্রিয়াল নোড (SA Node): SA নোড ডান অলিন্দের উপরের দিকের দেয়ালে অবস্থিত একগুচ্ছ বিশেষায়িত হৃদপেশি কোষ, যা অলিন্দে ছান্দিক গতি সৃষ্টির তাড়না তৈরি করে। এটিকে প্রাকৃতিক Pace Maker বলা হয়। এর তন্তুগুলো সরাসরি অলিন্দের পেশিতন্তুর সাথে যুক্ত থাকে।
অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড (AV Node): ডান অলিন্দ-নিলয়ের মধ্যবর্তী পর্দার নিকটে ত্রিপত্রী কপাটিকার ঠিক পেছনে অবস্থিত AV Node সক্রিয় হয় SA Node থেকে উৎপন্ন স্নায়ু তাড়নার মাধ্যমে। এর ফলে AV নোড উদ্দীপিত হয়ে হৃদস্পন্দনে ভূমিকা রাখে। একে সংরক্ষিত পেসমেকার বলে । কোনো কারণে SA নোড বৈদ্যুতিক সংকেত সৃষ্টিতে ব্যর্থ হলে AV নোড তা সৃষ্টি করে।
বান্ডেল অব হিজ: আন্তঃনিলয় প্রাচীরে অবস্থিত বান্ডেল অব হিজ AV নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং বান্ডেল অব হিজ এর ডান ও বাম শাখা বরাবর উদ্দীপনা প্রবাহিত হয়ে পারকিনজি তন্তুর মাধ্যমে নিলয়ের প্রাচীরে সঞ্চারিত হয়। এতে রক্তপূর্ণ নিলয়ের সংকোচন ঘটে। এভাবেই উদ্দীপকে বর্ণিত নোডসমূহ দ্বারা হূৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।