A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি সিলিন্ডারের ভর…’ সোনার বাংলা কলেজ ২০২৪ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৬০🏢 প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি সিলিন্ডারের ভর 50kg এবং ব্যাসার্ধ 0.20m সিলিন্ডারটির অক্ষের সাপেক্ষে এর জড়তা ভ্রামক 1kg2। সিলিন্ডারটি 2ms−1 বেগে অনুভুমিকভাবে গড়াচ্ছিল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্থিতিস্থাপক সংঘর্ষঃ যে সংঘর্ষের আগে ও পরে দুটির বস্তুর আপেক্ষিক বেগ অপরিবর্তিত থাকে অর্থাৎ বস্তুদ্বয়ের মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বন্দুক হতে গুলি ছুড়লে পেছনের দিকে ধাক্কা দেয়।

কারণঃ বন্দুক হতে গুলি ছুড়বার পর বারুদের বিস্ফোরণের ফলে গুলি একটি বেগে সামনের দিকে অগ্রসর হয়। ফলে ইহা সামনের দিকে একটি ভরবেগ প্রাপ্ত হয়। ভরের নিত্যতার সূত্রানুযায়ী গুলি ছুড়বার পরেও তাদের মোট ভরবেগ শূন্য হবে। কাজেই বন্দুক ও গুলিতে সমান এবং বিপরীতমুখী একটি ভরবেগ সৃষ্টি হবে। এজন্য গুলি ছুড়লে বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

সিলিন্ডারের ব্যাসার্ধ, r=0.20 m
রৈখিক বেগ, v=2 ms−1
কৌণিক বেগ, ω=?

আমরা জানি,
রৈখিক বেগ (v) এবং কৌণিক বেগের (ω) মধ্যকার সম্পর্ক হলো: 

v=ωr

বা, ω=vr

বা, ω=20.20 (মান বসিয়ে পাই)

বা, ω=10 rad s−1

সিলিন্ডারটির কৌণিক বেগ 10 rad s−1 বা 10 rad/s।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হ্যাঁ, উদ্দীপকের তথ্য ব্যবহার করে সিলিন্ডারটির মোট গতিশক্তি নির্ণয় করা সম্পূর্ণ সম্ভব। নিচে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তা দেখানো হলো:

  • গড়িয়ে চলা কোনো বস্তুর মোট গতিশক্তি হলো তার রৈখিক গতিশক্তি এবং ঘূর্ণন বা কৌণিক গতিশক্তির যোগফল।

দেওয়া আছে,

সিলিন্ডারের ভর, m=50 kg

ব্যাসার্ধ, r=0.20 m

জড়তার ভ্রামক, I=1 kg m2

রৈখিক বেগ, v=2 ms−1 

কৌণিক বেগ ω=10 rad s−1 (’গ’ হতে পাই)

  • রৈখিক গতিশক্তি (Et) নির্ণয় :

সিলিন্ডারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার কারণে সৃষ্ট গতিশক্তি:

Et=12mv2

Et=12×50×(2)2

Et=100 J

  • ঘূর্ণন গতিশক্তি (Er) নির্ণয় :

সিলিন্ডারটি নিজ অক্ষের সাপেক্ষে ঘোরার কারণে সৃষ্ট গতিশক্তি:

Er=12Iω2

Er=12×1×(10)2

Er=12×100

Er=50 J

  • মোট গতিশক্তি (E) নির্ণয় :

E=Et+Er

E=100+50

E=150 J

মতামত: গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায়, সিলিন্ডারটির মোট গতিশক্তি 150 J। যেহেতু মোট গতিশক্তি নির্ণয় করার জন্য প্রয়োজনীয় সকল উপাত্ত (ভর, বেগ, ব্যাসার্ধ ও জড়তার ভ্রামক) উদ্দীপকে দেওয়া আছে, তাই সিলিন্ডারটির মোট গতিশক্তি নির্ণয় করা নিশ্চিতভাবেই সম্ভব।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি সিলিন্ডারের ভর…’ সোনার বাংলা কলেজ ২০২৪ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”