A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি সমান্তরাল পাত…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৫ – স্থির তড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — স্থির তড়িৎ🔢 সৃজনশীল নং ৭১🏢 প্রতিষ্ঠান সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি সমান্তরাল পাত ধারকে দুটি আয়তাকার ধাতবপাত আছে যাদের দের্ঘ্য 5 cm এবং প্রস্থ 4 cm এবং পাত দুটির মধ্যবর্তী দূরত্ব 1 cm। ডান পাশের পাতে 4 mm পুরু একটি সালফার স্ল্যাব স্থাপন করা হয়েছে যার অন্তরক ধ্রুবক 4। উল্লেখ্য যে, পাতদ্বয়ের বিভব পার্থক্য 70 V।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সকল ডাই ইলেকট্রিক পদার্থের কোনো অণুর ঋনাত্মক আধানের কেন্দ্র ধনাত্মক আধানের কেন্দ্রের সাথে সমাপতিত হয় না সেই সকল ডাই ইলেকট্রিক পদার্থকে পোলার ডাই ইলেকট্রিক পদার্থ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি হওয়া সত্ত্বেও ডাই ইলেকট্রিক হিসেবে পানি ব্যবহার করা হয় না কারণ কোনো তড়িৎ ক্ষেত্রে পানির কণাগুলো আহিত অবস্থায় থাকে। পানির কণাগুলো সর্বদা গতিশীল থাকার কারণে ভালো ডাই ইলেকট্রিকের মতো তড়িৎ ক্ষেত্র সৃষ্টির জন্য প্রয়োজনীয় আধান সরবরাহ করতে পারে না। আবার পানির কণার গতিশীলতার কারণে ধারকের ধারকত্ব ক্রমাগত পরিবর্তন হতে থাকে। এই কারণে পানিকে ডাই ইলেকট্রিক হিসেবে ব্যবহার করা হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে, পাতের দৈর্ঘ্য =5 cm
পাতের প্রস্থ =4 cm
∴ পাতের ক্ষেত্রফল, A=5×4=20 cm2=2×10−3 m2
পাতের মধ্যবর্তী দূরত্ব, d=1 cm=1×10−2 m
ধারকত্ব, C= ?

আমরা জানি,

C=ϵ0 A d=8.854×10−12×2×10−31×10−2
=1.771×10−12 F

অতএব, সালফার স্ল্যাব স্থাপনের পূর্বে ধারকের ধারকত্ব 1.771×10−12 F.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে পাই, পাতের ক্ষেত্রফল, A=2×10−3 m2
মধ্যবর্তী দূরত্ব, d=1 cm=1×10−2 m
আয়তন, V′=2×10−3×1×10−2=2×10−5 m3
শুরুতে ধারকত্ব, C=1.771×10−12 F
উদ্দীপক হতে, বিভব পার্থক্য, V =70 V
পরাবৈদ্যুতিক ধ্রুবক, K=4
পরাবৈদ্যুতিক পাতের দূরত্ব, t=4 mm=4×10−3 m
শুরুতে একক আয়তনে সঞ্চিত শক্তি

Ui=UV′=12CV2V′=12×1.771×10−12×(70)22×10−5
=2.1683×10−4Jm−3

সালফার স্ল্যাব স্থাপনের পরে:
ধারকত্ব,

C′=ϵ0Ad−t+tk=8.854×10−12×2×10−31×10−2−4×10−3+4×10−34
=2.5297×10−12 F

∴ একক আয়তনে সঞ্চিত শক্তি,

Uf=12CV2 V′
=12×2.5297×10−12×(70)22×10−5=3.099×10−4Jm−3

যেহেতুUf>Ui
তাই বলা যায়, সালফার স্ল্যাব স্থাপনের পরে সঞ্চিত শক্তি বেশি হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি সমান্তরাল পাত…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৫ – স্থির তড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”