| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘একটি সমতল নিঃসরণ…’ ২০২৪ – ভৌত আলোকবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

একটি সমতল নিঃসরণ গ্রেটিং-এ প্রতি মিলিমিটারে 400 টি রেখা আছে। এতে প্রথম 400 nm তরঙ্গদৈর্ঘ্যের বেগুনী আলো দ্বারা এবং পরবর্তীতে 700 nm তরঙ্গদৈর্ঘ্যের লাল আলো দ্বারা আবর্তন নক্সা তৈরি করা হলো।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
দুটি উৎস থেকে সমদশায় বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গদৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাদেরকে সুসঙ্গত উৎস বলে।
যখন আলোক উৎস এবং পর্দা তাদের মধ্যবর্তী বাঁধা হতে অল্প দূরত্বের মধ্যে অবস্থান করে তখন আলোর পর্দার তীক্ষ্ম ধার ঘেঁষে যাওয়ার সময় আলোর যে অপবর্তন ঘটে, তাকে ফ্রেনেল শ্রেণির অপবর্তন বলে। এ ধরণের অপবর্তনের ক্ষেত্রে আপতিত তরঙ্গমুখ গোলীয় বা সিলিন্ডার আকৃতির হয়ে থাকে। সাধারণত খাড়া ধারে, সরু তারে বা অল্প পরিসরের ছিদ্রে ফ্রেনেল শ্রেণির অপবর্তন ঘটে থাকে।
সমতল গ্রেটিং এর ক্ষেত্রে,
প্রতি মিলিমিটারে রেখার সংখ্যা,
অপবর্তন কোণ, θ=90°
অপবর্তন কোণ সর্বোচ্চ 90° হতে পারে।
বেগুনী আলোর তরঙ্গদৈর্ঘ্য, λ=400 nm
=400×10-9 m
ক্রমসংখ্যা, n=?
আমরা জানি,
∴বেগুনী আলো দ্বারা অপবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ 6 ক্রমের চরম বিন্দু পাওয়া সম্ভব।
এখানে, প্রতি মিটারে রেখার সংখ্যা, N=4×10^5 m^(-1)
ক্রম সংখ্যা, n=1
বেগুনী আলোর ক্ষেত্রে,
তরঙ্গদৈর্ঘ্য, λv=400 nm
=400×10^(-9) m
অপবর্তন কোণ, θv=?
আমরা জানি,
লাল আলোর ক্ষেত্রে,
তরঙ্গদৈর্ঘ্য, λr=700 nm
=700×10-9 m
অপবর্তন কোণ, θr=?
আমরা জানি,
∴উদ্দীপক অনুসারে উভয় ক্ষেত্রে প্রথম চরম বিন্দুর জন্য অপবর্তন কোণের পার্থক্য=(16.26°-9.21°)=7.05°