A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি সনোমিটারে সদৃশ…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — তরঙ্গ🔢 সৃজনশীল নং ৪🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি সনোমিটারে সদৃশ ও সমদৈর্ঘ্যের তিনটি তার A, B ও C-এ যথাক্রমে 200, 225 ও 250 N বল ঝুলিয়ে টানটান করা হলো। A তারটিকে শব্দায়িত করায় 100 Hz কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হলো। দুটি করে তার একসাথে শব্দায়িত করলে বিট উৎপন্ন হয় কি-না পরীক্ষা করা হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ঐ একই তাপমাত্রায় ঐ আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে ঐ এ স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিংকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়ের স্প্রিং ধ্রুবক পরিবর্তিত হবে।

ধরি, দুটি স্প্রিং-এর স্প্রিং ধ্রুবক K

∴ সমবায়টির স্প্রিং ধ্রুবক, K′=K+K=2 K

অতএব, একই স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিংকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির স্প্রিং ধ্রুবক সংযুক্ত স্প্রিংদ্বয়ের প্রত্যেকটির স্প্রিং ধ্রুবকের দ্বিগুণ হবে।

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

A তারের টান, T1=200 N
B তারের টান, T2=225 N
A ও B তারের দৈর্ঘ্য =l
A ও B তারের একক দৈর্ঘ্যের ভর =μ
A তারের কম্পাঙ্ক, f1=100 Hz
B তারের কম্পাঙ্ক, f2= ?
আমরা জানি, f1=12lT1μ.......... (i)
এবং f2=12lT2μ. ........................ (ii)
সমীকরণ (ii) নং কে (i) নং দ্বারা ভাগ করে পাই,
f2f1=T2T1

বা, f2=f1×T2 T1=100 Hz×225 N200 N=106.06 Hz.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

A তারের টান, T1=200 N
C তারের টান, T3=250 N
A তারের কম্পাঙ্ক, f1=100 Hz
B তারের কম্পাঙ্ক, f2=106.06 Hz [গ থেকে প্রাপ্ত]
C তারের কম্পাঙ্ক, f3= ?

আমরা জানি, f1=12lT1μ. ......... (i)
এবং f3=12lT3μ ........................... (ii)
সমীকরণ (ii) নং কে (i) নং দ্বারা ভাগ করে পাই,
f3f1=T3 T1
বা,f3=f1×T3 T1
=100 Hz×250 N200 N=111.8 Hz

A ও B তার একসাথে শব্দায়িত করলে উৎপন্ন বিট,
N1=f2−f1=106.06 Hz−100 Hz=6.06 Hz

A ও C তার একসাথে শব্দায়িত করলে উৎপন্ন বিট,
N2=f3−f1=111.8 Hz−100 Hz=11.8 Hz

B ও C তার একসাথে শব্দায়িত করলে উৎপন্ন বিট,
N3=f3−f2=111.8 Hz−106.06 Hz=5.74 Hz

আমরা জানি, মানব কর্ণ প্রতি সেকেণ্ডে 10 টির বেশি বিট শুনতে পায় না।

এখানে, N1<10
N2>10
 N3<10

তাই বলা যায়, A ও B তার এবং B ও C তার একসাথে শব্দায়িত করলে উৎপন্ন বিট শোনা যাবে এবং A ও C তার একসাথে শব্দায়িত করলে উৎপন্ন বিট শোনা যাবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি সনোমিটারে সদৃশ…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”