A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি স্প্রিং এর…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৩১🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি স্প্রিং এর উপর 10 N বল প্রয়োগ করায় এটি 4 cm প্রসারিত হলো। স্প্রিংটিকে প্রথমে 6 cm এবং পরে আরো 6 cm প্রসারিত করা হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূণ্য হয় কারণ যেহেতু কেন্দ্রমুখী বলের দিকে বস্তুর সরণ হয় না সেহেতু কেন্দ্রমুখী বল দ্বারা কোনো কাজ হয় না।

আমরা জানি,

W=F→⋅S→=FScos⁡90∘=0

অর্থাৎ বল প্রয়োগ করা হলো এবং সরণও হলো কিন্তু বল এবং সরণের অন্তর্ভুক্ত কোণ 90° হলে কাজ শূন্য হবে। একটি বস্তু সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কোনো কাজ হবে না। কারণ, এক্ষেত্রে বলের দিকে বৃত্তাকার পথে কেন্দ্র অভিমুখী এবং সরণের দিক বস্তুর অবস্থার বিন্দু হতে বৃত্তের স্পর্শক বরাবর। অর্থাৎ বল এবং সরণের অন্তর্ভুক্ত কোণ 90°। তাই কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূণ্য।

অবস্থানে ফিরে আসলে, ঐ বস্তু কণার উপর প্রযুক্ত যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় ঐ বলকে সংরক্ষণশীল বল বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে দেওয়া আছে,              

প্রসারণ,

x=4 cm=4100 m=0.04 m

প্রযুক্ত বল, F = 10 N

              স্প্রিং ধ্রুবক, K = ?

প্রযুক্ত বলের ক্ষেত্রে,

বাবাF=Kx বা, K=Fx বা, K=100.04∴K=250Nm−1

∴ স্প্রিংটির স্প্রিং ধ্রুবক 250 Nm-1

Answer.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে পাই,

     স্পিং ধ্রুবক, K = 250 Nm-1

 

আমরা জানি,

        স্প্রিংকে আদি বিন্দু (x1) হতে শেষ বিন্দুতে (x2) 

আনতে কৃতকাজ,  W=12Kx22−12Kx12

প্রথম ক্ষেত্রে,

          x1 = 0 m

          x2 = 0.06 m

 

সুতরাং, 6 cm বা, 0.06 m প্রসারণে কৃতকাজ, 

W1=12Kx22−12Kx12=12×250×(0.06)2−12×250×(0)2=0.45−0=0.45 J

২য় ক্ষেত্রে,

     x1 = 0.06 m

     x2 = (0.06 + 0.06)

        = 0.12m

 

আরো 6 cm বা, 0.06 m প্রসারণে কৃতকাজ, 

W2=12Kx22−12Kx12=12×250×(0.12)2−12×250×(0.06)2=1.8−0.45=1.35

∴ W1 ≠ W2

∴ প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে না।

Answer.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি স্প্রিং এর…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”