A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি স্প্রিং-এর এক…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — পর্যাবৃত্ত গতি🔢 সৃজনশীল নং ৬৪🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি স্প্রিং-এর এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকিয়ে ঝুলানো হলো। এর খোলা প্রান্তের সাথে 400 g ভরের একটি বস্তু ঝুলানোর ফলে এটি 12 cm প্রসারিত হয়। একে সাম্যাবস্থান থেকে টেনে 8 cm প্রসারিত করে ছেড়ে দেওয়ায় এটি সরল ছন্দিত স্পন্দন গতিতে দুলতে থাকল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

দশা হলো এমন একটি পরিমাণ, যা কম্পনের বর্তমান অবস্থান ও গতির দিক সম্পর্কে ধারণা দেয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মহাশূন্যচারী নিজেকে ওজনহীন মনে করেন কারণ মহাশূন্যযান পৃথিবীর চতুর্দিকে বৃত্তপথে প্রদক্ষিণ করতে থাকে। অর্থাৎ মহাশূন্যযানের একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয় যা অভিকর্ষ ত্বরণের মানকে প্রশমিত করে। ফলে কেন্দ্রমুখী বলের দরুন মহাশূন্যচারী নিজেকে ওজনহীন মনে করেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

বস্তুর ভর, m=400gm=0.4 kg

ভর ঝুলানোর ফলে প্রসারণ, e=12 cm=0.12 m

বিস্তার, A=8 cm=0.08 m

 

সাম্যাবস্থায়,

Fs=W

বা, ke=mg
বা, km=ge
বা, km=ge

বা, ω=9.80.12=9.037rads−1

সর্বোচ্চ  বেগ, vmax=ωA=9.037×0.08=0.723 m s−1

অতএব, উদ্দীপক অনুসারে বস্তুটির সর্বোচ্চ বেগ 0.723 m s−1

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

বিস্তার, A=8 cm=0.08 m

বস্তুর ভর, m=400gm=0.4 kg

'গ' হতে, কৌণিক কম্পাঙ্ক, ω=9.037rads−1

স্প্রিং ধ্রুবক, k=ω2 m=(9.037)2×0.4=32.67Nm−1

x=0m অবস্থানে:

গতিশক্তি, 

K=12k(A2−x2)=12×32.67×(0.082−02)=0.104544 J

বিভবশক্তি, U=12kx2=12×32.67×02=0 J

মোট শক্তি, E1=K+U=0.104544+0=0.104544 J

x=0.08m অবস্থানে:

গতিশক্তি,

K=12k(A2−x2)=12×32.67×(0.082−0.082)=0 J

বিভবশক্তি, U=12kx2=12×32.67×0.082=0.104544J

মোট শক্তি, E2=K+U=0+0.104544=0.104544 J

x=−0.08m অবস্থানে:

গতিশক্তি,

K=12k(A2−x2)=12×32.67×{0.082−(−0.08)2)}=0 J

বিভবশক্তি, 

U=12kx2=12×32.67×(−0.08)2=0.104544 J

মোট শক্তি, E3=K+U=0+0.104544=0.104544 J

যেহেতু, E1=E2=E3

সুতরাং, উদ্দীপকের স্প্রিংটির দোলন যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি স্প্রিং-এর এক…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”