A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি স্টেপআপ ট্রান্সফরমারে…’ a – তাড়িত চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — তাড়িত চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ🔢 সৃজনশীল নং ১🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি স্টেপআপ ট্রান্সফরমারে 220V সরবরাহ করে 2200 V পাওয়া যায়। ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা 500 এবং রোধ 0.5Ω।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো তলের ক্ষেত্রফল এবং ঐ তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলই ঐ তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

 তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি করা হয়। ট্রান্সফরমার, কেবল এ.সি. লাইনে ব্যবহার করা হয় । কারণ ট্রান্সফরমার ডি.সি. লাইনে কাজ করে না। মুখ্য কুণ্ডলীতে ডি.সি. ভোল্টেজ বা প্রবাহ প্রয়োগ করলে ট্রান্সফরমারের মজ্জার মধ্য দিয়ে ধ্রুবমানের চৌম্বক ফ্লাক্স গমন করে। এ ধ্রুবমানের চৌম্বক ফ্লাক্স গৌণ কুণ্ডলীতে কোনো তড়িচ্চালক বল আবিষ্ট করতে পারে না। ফলে ইনপুট ডি.সি. ভোল্টেজের মান যাই হোক না কেন, আউটপুট গৌণ কুণ্ডলীর ভোল্টেজ সর্বদাই শূন্য হয় । তাই ট্রান্সফরমার ডিসি প্রবাহে কাজ করে না ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, EP=220 V
গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, Es=2200 V
মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা, NP=500
গৌণ কুণ্ডলীর পাকস়ংখ্যা, NS= ?

আমরা  জানি, EPES=NP′NS
বা, NS=NP×ESEP
বা, NS=500×2200220
বা, NS=5000
অতএব, গৌণকুণ্ডলীর পাকসংখ্যা 5000 ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, মুখ্য কুণ্ডলীর রোধ, R = 0.5Ω

আমরা জানি,

মুখ্য কুণ্ডলীতে প্রদত্ত শক্তি = গৌণ কুণ্ডলীতে আবিষ্ট শক্তি উভয়পক্ষে সময় t দ্বারা ভাগ করে পাই,

মুখ্য কুন্ডলীর ক্ষমতা = গৌণ কুণ্ডলীতে আবিষ্ট ক্ষমতা,

বা, PP=PS
বা, EP2RP=ES2RS[∵P=V2R]

বা, RpRs=Ep2Rs2=(2202200)2

∴RP:RS=1:100

অতএব, কুণ্ডলীদ্বয়ের রোধের অনুপাত নির্ণয় করা সম্ভব।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি স্টেপআপ ট্রান্সফরমারে…’ a – তাড়িত চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”